মাত্র ১০ বলেই জয়, নারী ক্রিকেটে বিশ্বরেকর্ড
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২০ পিএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
আইল অফ ম্যান-এর নারী ক্রিকেট দল। ছবি: ফেসবুক
নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১০ বলে ম্যাচ জিতে অভাবনীয় এক বিশ্বরেকর্ড গড়ল আইল অফ ম্যান। গত শুক্রবার দেশটির মেয়েরা রোমানিয়া নারী দলকে ওমেন্স কন্টিনেন্টাল কাপে ১১০ বল বাকি থাকতে ১০ উইকেটে হারায়। খবর হিন্দুস্তান টাইমসের।
এতে আইল অফ ম্যানের নারী ক্রিকেট দল মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান-রেটের বিশ্বরেকর্ড গড়ে। রোমানিয়ার বিপক্ষে দলটি ওভার প্রতি ২৫.২০ রান সংগ্রহ করে।
রোমানিয়ার মাঠে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা ১০.৫ ওভারে মাত্র ৪১ রানে অল-আউট হয়। ওপেনার রেবেকা লাইলা ব্ল্যাক দলের হয়ে সব থেকে বেশি ১২ রান সংগ্রহ করেন। ১৩ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
আইল অফ ম্যানের হয়ে ৩ রানে ৩টি উইকেট নেন জো হিকস। ১২ রানে ৩টি উইকেট নেন লুসি বার্নেট। ৬ রানে ২টি উইকেট নেন অ্যালানিয়া থর্প। ১টি করে উইকেট সংগ্রহ করেন ক্যাথেরিন পেরি ও ড্যানিয়েলে মার্ফি।
৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আইল অফ ম্যান ১.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৫টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ২২ রান করে নট-আউট থাকেন লুসি বার্নেট। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৫ রান করে নট-আউট থেকে যান অপর ওপেনার কিম কার্নি। দুই ব্যাটারই ১টি করে নো-বলের মোকাবিলা করেন। আইল অফ ম্যান ১৫ রান উপহার পায় অতিরিক্ত হিসেবে।
১০ বলে জেতা ম্যাচে আইল অফ ম্যানের রান-রেট দাঁড়ায় ওভার প্রতি ২৫.২০, যা মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড। আগে এই রেকর্ড ছিল তানজানিয়ার। তারা ২০১৯ সালে মালির বিপক্ষে ওভার প্রতি ২১.০০ রান সংগ্রহ করে ম্যাচ জেতে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে মালি ১৫.৪ ওভারে মাত্র ১১ রানে অল-আউট হয়ে যায়। পাল্টা ব্যাট করতে নেমে তানজানিয়া ৪ বলে ১৪ রান তুলে ম্যাচ জিতে যায়।
৪ বছর আগে তানজানিয়ার ৪ বলে জেতা ম্যাচের রেকর্ড ভেঙে দেয় আইল অফ ম্যান। আইল অফ ম্যান একমাত্র দল, যারা একই দিনে ২টি টি-টোয়েন্টি ম্যাচে জেতে ১০ উইকেটের ব্যবধানে। তারা শুক্রবারই গ্রিসকে হারিয়ে দেয় ১০ উইকেটে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











