ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৬:১৮:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

মাত্র ৫১ ডলার উপহারের জন্য নারীর ১২ বছরের জেল!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউক্রেনের একটি দাতব্য সংস্থাকে মাত্র ৫১ ডলার সহায়তা দায়ে রুশ বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাশিয়ার একটি আদালত দেন এই রায়। খবর বিবিসির।

৩৩ বছর বয়সী নারী কেসনিয়া ক্যারেলিনা থাকতেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। একটি পারিবারিক সফরে রাশিয়ায় গিয়েছিলেন তিনি। সেখানেই গ্রেফতার করা হয় তাকে।

ক্যারেলিনার বিরুদ্ধে তোলা হয়েছে বিশ্বাঘাতকতার অভিযোগ। রুদ্ধদ্বার শুনানি শেষে লস অ্যাঞ্জেলসের এই বাসিন্দাকে দোষী সাব্যস্ত করে ইয়েকাতেরিনবার্গে ইউরাল শহরের একটি আদালত।

একই আদালত গত জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকেও দোষী সাব্যস্ত করেছিল। যদিও বন্দি বিনিময় চুক্তিতে পরে মুক্তি পান। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হন তিনি।