মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গৃহবধূকে শুদ্ধ!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নওগাঁর বদলগাছীতে অনৈতিক সম্পর্কের অভিযোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ‘শুদ্ধ করার’ অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বদের বিরুদ্ধে।
সোমবার (২৮ আগস্ট) সকালের দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লোকজনের উপস্থিতিতে গৃহবধূর বাড়ির আঙিনায় এক পুরোহিতকে ডেকে এনে তার মাথা ন্যাড়া করার পর ঘোল ঢেলে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন নারী জানান, এক মুসলিম যুবকের সঙ্গে ওই গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল। এ কারণে গ্রামের মাতব্বরের সিদ্ধান্তে তার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। এ কাজে গৃহবধূর স্বামীরও সম্মতি ছিল বলে তারা জানান।
ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা তাকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। এ সময় ওই গৃহবধূ দাবি করেন, তিনি কারো সঙ্গে অনৈতিক সর্ম্পক করেননি। গ্রামের মাতব্বরের সিদ্ধান্তে তার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়া হয়েছে।
ওই গ্রামের সনাতন ধর্মাবলম্বী গোবিন্দ সাহা বলেন, আমার কাছে মনে হচ্ছে ওই গৃহবধূ প্রতিহিংসার শিকার হয়েছে। শুদ্ধ করার এ বিষয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা বিমল চন্দ্রের কারণেই হয়েছে। এমন সিদ্ধান্ত গ্রামের আরও কয়েকজন মাতব্বর এক হয়ে দিয়েছিলেন। এর আগে এ গ্রামে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা কখনো শুনিনি।
এ বিষয়ে জানতে স্থানীয় মাতব্বর বিমল চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জাবারীপুর বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে গেলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি মেম্বার শফিকুল ইসলাম বাবু বলেন, ঘটনাটি দুপুরের পর শুনেছি। এরপর উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।
বদলগাছী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সভাপতি বৌদ্দ নাথ বলেন, বিষয়টি খুবই অমানবিক। এরকম নিয়ম আছে বলে আগে কখনো শুনিনি।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা








