মাদ্রসাছাত্রীকে গণধর্ষণের পর হত্যা, প্রেমিক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সদর উপজেলায় তুলে নিয়ে এক মাদ্রাসাছাত্রীকে (১৬) গণধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ওই কিশোরী উপজেলার চরমটুয়া ইউনিয়নের মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।
শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে মাইজদী রেললাইনের পাশে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় নিহতের স্বজনরা প্রেমিক রায়হানকে (২১) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। রায়হান বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের ডা.আবদুল মোতালেবের ছেলে।
নিহতের পরিবার অভিযোগ, চরমটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাকিবের (২০) সহযোগিতায় প্রেমিক রায়হান উদয় সাধুরহাট বাজার থেকে ওই মাদ্রাসাছাত্রীকে কৌশলে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরে মাইজদী রেললাইনের পাশে একটি ভাড়া বাসায় নিয়ে কথিত প্রেমিক রায়হানসহ একাধিক তরুণ মিলে ওই কিশোরীকে গণধর্ষণ করে।
বেলা ১১টার দিকে ভুক্তভোগী কিশোরী কৌশলে তার বড় বোনকে ফোন করে বলে, আপু আমার সব শেষ হয়ে গেছে। আমারে এখান থেকে নিয়ে যা। আমি মাইজদীর আশপাশে আছি। তবে একেবারে সঠিকভাবে বলতে পারবো না কোথায় আছি। আমি পরে তোদের সব বলব। এর পরেই ধর্ষণকারীরা নির্যাতিত কিশোরীর ফোন বন্ধ করে দেয়। ধর্ষণ শেষে তাকে বেধড়ক মারধর করে হত্যা করে।
দুপুর দেড়টার দিকে অভিযুক্ত রায়হান ওই কিশোরীকে স্ত্রী পরিচয় দিয়ে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ওই কিশোরীর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার সময় নিহতের স্বজনেরা রায়হানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



