মানিকগঞ্জে বাসের ধাক্কায় দুই নারীসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার
ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে অজ্ঞাত বাসের ধাক্কায় একটি লেগুনা খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সদর উপজেলার মানরা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। এরা হলেন- সদর উপজেলার বাটবাউর গ্রামের মোতালেব মিয়ার ছেলে লেগুনাচালক জাহিদ মিয়া (৪০), সদর উপজেলার বাকজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হোসনে আরা (৪০) এবং একই উপজেলার পাতরাইল গ্রামের মহাদেব সাহা (৫২)।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, সকালে বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে লেগুনাটি ৭/৮ জন যাত্রী নিয়ে মানিকগঞ্জের দিকে আসছিল। পেছন থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে লেগুনাটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে মোছা মিয়া নামে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নাসির নামে একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








