মার্কেটিংয়ে ডিগ্রি থাকলে দেশের ব্র্যান্ডিংয়ে ভালো করতাম: দীপু মনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি- ছবি: সংগৃহীত
বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে। ইতিবাচকভাবে সবার সামনে পরিচিত হচ্ছে। মার্কেটিংয়ের ডিগ্রি থাকলে এই ব্র্যান্ডিংয়ের কাজ ভালোভাবে করতে পারতেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার রজতজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, ‘আমরা এমন একটা সময় পার করছি, যখন আমাদের দেশ সারা বিশ্বে ব্র্যান্ডিং হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচকভাবে পরিচিত হচ্ছে। আমার ইচ্ছা, আমার যদি মার্কেটিংয়ের একটি ডিগ্রি থাকত তাহলে ওই কাজটা হয়ত ভালোভাবে করতে পারতাম। রাজনীতিবিদদেরও ‘‘মার্কেটিং’’ জানা প্রয়োজন হয়।’
বিশ্বের দরবারে দেশের সুনাম বজায় রাখতে সবাইকে যার যার জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ রূপকল্প-২০৪১, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলাসহ জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনে আমাদের যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে।’
সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বেলুন উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, গান, নিত্য, থিম সং পরিবেশনা, আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, কেক কাটাসহ দিনব্যাপী ছিল নানা আয়োজন।
মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ, মেঘনা গ্রুপের ভাইস-প্রেসিডেন্ট তাহমিনা মোস্তফা বক্তব্য দেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে ভারতীয় গায়ক নচিকেতা চক্রবর্তী ও তার দল সঙ্গীত পরিবেশন করেন। উপস্থাপনায করেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল




