মালদ্বীপকে ২৪৯ রানে হারাল সালমারা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
নিগার সুলতানা ও ফারজনা হকের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৫৫ রানের বিশাল রানের পাহাড় গড়ে।
এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে বৃহস্পতিবার মালদ্বীপকে ২৪৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয়ের পর এবার শেষ ম্যাচেও মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে সালমারা।
পোখারায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ নির্ধারিত ওভারে ২৫৫ রান করে। বিস্ফোরক ব্যাটিংয়ের পর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬ রানে মালদ্বীপকে গুড়িয়ে দেয় বাংলাদেশ।
নিগার সুলতানা ও ফারজনা হকের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৫৫ রানের বিশাল রানের পাহাড় গড়ে। নিগার ৬৫ বলে ১৪টি চার, ৩টি ছয়ের মারে ১১৩ রান করেন।
অপর দিকে কোনো ছয়ের মার ছাড়াই মাত্র ৫৩ বলে ২০টি চারের মারে ১১০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ফারজানা হক।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে সালমা খাতুন ও ঋতু মণি নেন তিনটি করে উইকেট। এর আগে নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সালমারা।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানো বাংলাদেশ পরের ম্যাচে নেপালকে হারায় ১০ উইকেটে। শুক্রবার নেপাল ও শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে বাংলাদেশের বিপক্ষে। ফাইনাল হবে রোববার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ২৫৫/২ (শামীমা ৫, সানজিদা ৭, নিগার ১১৩*, ফারজানা ১১০*; শাম্মা ১/৩৮)
মালদ্বীপ: ১২.১ ওভারে ৬/১০ (শাম্মা ২; রিতু মনি ৪-৩-১-৩, সালমা ৩.১-১-২-৩, পূজা ২-১-১-০, রাবেয়া ২-১-১-১, নাহিদা ১-১-০-১)
ফল: বাংলাদেশ ২৪৯ রানে জয়ী।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











