মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রীকে ধর্ষণ-হত্যা, দিহানের দায় স্বীকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার
অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান
রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীকে (১৭) ধর্ষণ ও হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে ঘটনার মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান (১৮)। আজ শুক্রবার দুপুর বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ।
বৃহস্পতিবার ঘটনার পরপরই পুলিশ মূল অভিযুক্তসহ ৪ জনকে আটক করে। পরে দায়ের হওয়া মামলায় ফারদিনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। জিজ্ঞাসাবাদে ফারদিন পুলিশের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে।
নিহত কিশোরীর নাম আনুশকা আমিন অর্ণা। সে রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও লেভেল’ এর শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, আনুশকার বাসা ধানমন্ডির সোবহানবাগে। বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সে বাসা থেকে বের হয়। পরে কলাবাগানের ডলফিন গলিতে তার বন্ধু ফারদিনের বাসায় যায়।
সেখানে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ফারদিন তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তারা অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে নিহত আনুশকার বাবা মো. আল-আমিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আনুশকার বন্ধু ইফতেখার ফারদিন দিহানকে একমাত্র আসামি করা হয়েছে।
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ











