মিথিলা-সৃজিতের সাক্ষাতে করোনার বাধা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আপাতত পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে দেখা করতে ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার। এদিকে করোনার কারণে এরইমধ্যে সব দেশের ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করার ঘোষণা দিয়েছে ভারত।
এই কারণে কিছুটা মন খারাপ সৃজিত-পত্নীর। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেনও। ফেসবুকে একটি পোস্ট দিয়ে মিথিলা লিখেছেন, দীর্ঘদিন পর যখন সৃজিতের সঙ্গে দেখা করার সময় হল, ঠিক তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। এরপর শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত ‘বীরজারা’ ছবির গানের কয়েকটি লাইন আওড়েছেন। ‘তেরে লিয়ে হম হ্যায় জিয়ে হোঁট কো সিয়ে।’
ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন ও কিছু রাজনৈতিক ও ধর্মীয় এবং প্রাকৃতিক ও অস্বাভাবিক কারণেও তাদের দেখা হচ্ছে না বলেও জানান তিনি।
সম্প্রতি ভারতীয় একটি পত্রিকার সাক্ষাৎকারে মিথিলার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি সেদেশের নাগরিকত্ব নেবেন কি না। জবাবে অভিনেত্রী বলেন, ‘এসব অনেক জটিল বিষয়। তাই ওসব নিয়ে পরে ভাববো। আপাতত ঠিকঠাক ভিসা পেলেই হবে।’ মিথিলার দেয়া সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশিত হয়।
প্রসঙ্গত, কলকাতায় বিয়ের রিসেপশন পার্টির পর মিথিলা আপাতত নিজের দেশে ফিরে কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে সৃজিত মুখার্জি তার ছবির শুটিংয়ে আফ্রিকায় অবস্থান করছেন।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








