মিরপুরে ডাকাতি, সাবেক সেনা কর্মকর্তাসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ২১ জুলাই ২০২৫ সোমবার
ছবি: সংগ্রহিত।
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক দুই সেনা কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেল সোয়া ৩টার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবার অভিযুক্তদের আদালতে হাজির করা হবে।
পুলিশ জানিয়েছে, মিরপুর ডিওএইচএসের ওই বাসায় ভাড়া থাকা এক ব্যক্তিকে টার্গেট করে অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট এবং একজন অবসরপ্রাপ্ত করপোরালসহ মোট পাঁচজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ওই ভবনে প্রবেশ করেন। পরে ওই ব্যক্তিকে না পেয়ে ঘরের মূল্যবান সামগ্রী ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাচ্ছিল দলটি।
সে সময় তাদের ব্যবহৃত গাড়ি অনুসরণ করে এক ব্যক্তি ‘ডাকাত যাচ্ছে’ ‘ডাকাত যাচ্ছে’ বলে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন সতর্ক হয়ে গাড়িটির পিছু নেয়।
পরে গাড়িটি ডিওএইচএসের প্রবেশ ও বের হওয়ার পথে এনডিসি চেকপোস্টের কাছে পৌঁছালে সামনে থাকা গাড়ির ভিড়ে আটকে যায়।ওই সময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ডাকাতদলের চারজনকে আটক করে পুলিশ।
এরপর দেখা যায়, দলের দুজন সাবেক সেনা সদস্য, যাদের একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এবং অন্যজন অবসরপ্রাপ্ত করপোরাল।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











