মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি : দীপিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ এএম, ১২ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
মাতৃত্বের কারণে কাজের সময়সীমা কমিয়ে আট ঘণ্টা করার শর্ত দেওয়ায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। এই সিদ্ধান্তের জেরে 'স্পিরিট' এবং 'কল্কি ২৮৯৮ এডি' (সিকুয়েল) ছবি দুটি থেকে বাদও পড়েছেন তিনি।
কাজ হারানোর পর থেকেই তাকে 'অপেশাদার' তকমা দিয়ে নানা কটাক্ষ করা হয়। কিন্তু এ নিয়ে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুললেন 'পদ্মাবত' খ্যাত এই তারকা। নিজের শর্ত এবং বলিউড ইন্ডাস্ট্রির 'দ্বিচারিতা' নিয়ে তিনি এক সাক্ষাৎকার কথা বলেছেন।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একজন নারীর ক্ষেত্রে এমন তকমা দেওয়া এবং তাকে নিয়ে নানা কটাক্ষ করা খুব সহজ। কিন্তু যত কটাক্ষই করা হোক না কেন আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আমি আট ঘণ্টাই শুটিং করব। তাতে যে যা পারে বলুক।’
দীপিকা এর সঙ্গে বলিউডের ভেতরের 'দ্বিচারিতা' ও 'পুরুষতান্ত্রিক' মানসিকতাকেও সামনে এনেছেন। তার কথায়, আসলে এটা বলিউডের দ্বিচারিতা। এবং সেই মানসিকতা এখন আরও বেশি প্রকাশ পাচ্ছে। কারণ, এমন অনেক অভিনেতা রয়েছেন, যারা কখনই আট ঘণ্টার বেশি কাজ করেন না।’
‘এমনকি তারা সপ্তাহান্তেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনও মুখ খোলেন না। সেগুলো নিয়ে কখনও আলোচনা হয় না আর এত কটাক্ষও কেউ করেন না।’
দীপিকা আর বলেন, ‘আমাদের সবথেকে বড় সমস্যা হল যে ভারতীয় চলচ্চিত্র জগৎকে ‘ইন্ডাস্ট্রি’ বলা হলেও তা এখনও অসংগঠিত। আমরা একে ‘ইন্ডাস্ট্রি’ বলি ঠিকই কিন্তু সেটা আমাদের কাজে কখনোই প্রমাণ করতে পারিনি। আমি এই নিয়ে এর আগে কখনো সেভাবে মুখ খুলিনি। কারণ, আমি মানুষটাই এরকমই। আমি নিজের লড়াই নিজে মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








