মুন্সিগঞ্জে ট্রলারডুবি: নারী-শিশুসহ ৮মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৫ এএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ট্রলারডুবির পর এ পর্যন্ত নারী ও শিশুসহ মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের সবাই সেই ট্রলারটির যাত্রী ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার এই মৃতদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু ও ২ জন পুরুষ বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, শনিবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ৪৭ জন যাত্রী নিয়ে এটি ট্রলার ডুবে যায়। জানা গেছে, পারিবারিক একটি পিকনিকে সিরাজদিখান উপজেলার লুতব্দি ও লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার মোট ৪৭ জন পদ্মা নদীতে ঘুরতে যান। ফেরার পথে রাত ৮টার দিকে লৌহজং উপজেলার তালতলা ডহরি খালের রসকাটি এলাকায় একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানান।
নিখোঁজদের উদ্ধারে লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা কাজ করছেন।
টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নূরে আলম বলেন, ‘আমাদের হাসপাতালে দুইটি বাচ্চার মরদেহ আনা হয়। একজনের বয়স আট বছর, নাম রায়হান। অপরজনের বয়স পাঁচ মাস।’
স্থানীয় খিদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম বলেন, ঘটনাস্থলে এক নারীর মরদেহ রয়েছে। তিনি তিন সন্তানের জননী বলে জানা গেছে।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোকসেদা (৩০) নামের এক নারীর মরদেহ নিয়ে যাওয়া হয়। মোকসেদা সিরাজদিখান উপজেলার লুতব্দি এলাকার বাসিন্দা বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনজুমান আরা।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











