মুরগির দাম কমেছে: অপরিবর্তিত সবজির বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৩ মে ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
গত কয়েক সপ্তাহ ধরে মুরগি, ডিম এবং সবজির দাম বৃদ্ধি পেলেও বর্তমানে মুরগির দামে কিছুটা পরিবর্তন এসেছে। মুরগির দাম প্রতি কেজি ১০-১৫ টাকা করে কমেছে। এদিকে ডিম এবং সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
আজ শুক্রবার রাজধানীর কলাবাগান, মালিবাগ ও শান্তিনগর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালী মুরগি প্রতি কেজি ২৬০ থেকে ২৭০ টাকা করে বিক্রি হয়েছে। কিন্তু, আজ ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা এবং সোনালী মুরগির দাম প্রতি কেজি ২৫০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।
মুরগি ব্যবসায়ীরা জানান, আমরা যেখান থেকে মুরগি নিয়ে আসি, সেখানেই দাম কমেছে। সেজন্য বাজারে আমরাও দাম কমিয়ে বিক্রি করছি।
মুরগির দাম কমাতে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
আলম নামে এক ক্রেতা বলেন, মুরগির মতো সবজি, মাছ, ডিমের দাম কমলেও ভালো হতো। আমাদের পরিবার চালানো কিছুটা সহজ হতো।
এদিকে আবার ফার্মের লাল ডিম প্রতি ডজন ১৩৫ টাকা, ফার্মের সাদা ডিম প্রতি ডজন ১২৫ টাকা এবং হাঁসের ডিমের ডজন ২০০ টাকা করে বিক্রি হচ্ছে।
সবজির বাজারে গিয়ে দেখা যায়, লাউ প্রতি কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, করলা ৬০-৭০ টাকা, কচুর লতি ১০০-১২০ টাকা, পটল ৪০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, টমেটো ৫০-৬০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, শসা ৬০ টাকা, ধনিয়া পাতা ২০০ টাকা, কুমড়া ৩০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।
এছাড়াও গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা করে।
মাছ বাজারে গিয়ে দেখা যায়, পাবদা মাছ প্রতি কেজি ৩৫০ টাকা, রুই ৩০০ টাকা, পোয়া ৬০০ টাকা, সরপুঁটি ১৫০ টাকা, শিং ৬০০ টাকা, শোল ৭০০ টাকা, চিংড়ি ৭৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কৈ ২৫০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








