মেঘনায় ট্রলার ডুবি : এখনও নিখোঁজ ২ শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জের সীমান্তবর্তী সোনারগাঁও চিরকিশোরগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) উদ্ধার অভিযানের তৃতীয় দিনে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের উপপরিচালক মো. ওবায়দুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন- সাব্বির হোসেন (৪০), জান্নাতুল মারোয়ার (৮) ও জান্নাতুল মাওয়া (৬)। নিহত সাব্বির রংপুরের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকতা করতেন। আর জান্নাতুল মারোয়া গজারিয়ার দক্ষিণ ফুলদি এলাকায় কাজী বোরহানের মেয়ে আর জান্নাতুল মাওয়া একই গ্রামের এই ঘটনায় নিহত হওয়া সুমনা আক্তারের বড় মেয়ে।
এদিকে, শনিবার মুন্সীগঞ্জ সদরের রমজান বেগ এলাকা থেকে সুমনা আক্তারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়। এনিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ২ শিশু। তারা হলো- নিহত সুমনার ছোট মেয়ে সাফা এবং নিহত সাব্বিরের ২২ মাস বয়সী শিশু ইমাদ।
উল্লেখ্য, গত শুক্রবার (৬ অক্টোবর) ছুটির দিনে সন্ধ্যা ৬টার দিকে স্বজনরা মিলে গজারিয়া থেকে মুন্সীগঞ্জ-নারায়গঞ্জের সীমান্তবর্তী চরকিশোরগঞ্জে ট্রলারযোগে ঘুরতে যায় ১১ জন আত্মীয়। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় ফেরারপথে মেঘনা নদীর মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী সোনারগাঁও চরকিশোরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাতে আধারে অবৈধভাবে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ অভিমুখে চলা বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। স্থানীয়দের সহযোগিতায় মফিজুল (৪০), তার খালা আকলিমা (৪৭), শিশু তিনা (৯), তাহিয়া (১০), সাফা (৪), রিয়াদ (২২) ও ট্রলার চালক রফিকুল সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৪ শিশুসহ ৬ জন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








