মেঘনায় ট্রলারডুবি: এক শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ৮ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শিশু জান্নাতুল সাবিহার (৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন চারজন।
রোববার (৮ অক্টোবর) চাঁদপুরের ষাটনরের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কাছে মেঘনার ৩০০ মিটার দূরের রমজানবেগের কাছে ভাসমান অবস্থায় জান্নাতুলের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জান্নাতুল উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদি গ্রামের মফিজুল হক ও সুমনা আক্তার দম্পতির মেয়ে।
এখনো নিখোঁজ রয়েছে- সুমনার এক মেয়ে সাফা আক্তার (৪), মফিজুলের ভাতিজি মারওয়া (৮), সুমনার ভাই সাব্বির হোসাইন (৪০) ও সাব্বিরের ছেলে রিমাদ (২)
এর আগে শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কাছে মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে মেঘনার দুর্ঘটনাস্থলের ৩০০ মিটার দূরের রমজানবেগের কাছে সুমনা আক্তারের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। রোববার সুমনার এক মেয়ে জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার আরেক শিশু কন্যাসহ অপর নিখোঁজদের সন্ধান মেলেনি।
নিখোঁজদের সন্ধানে বিআইডব্লিউটিএ, ফায়ারসার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এ ঘটনায় এখনো দুর্ঘটনাকবলিত ট্রলারটি শনাক্ত এবং বাল্কহেড আটক করা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোস্তফা মোহসীন মেঘনার তলদেশে যাওয়া ডুবুরিদের বরাত দিয়ে বলেন, ‘বালু কাটার কারণে নদীর তলদেশের গভীরতা ৭০ ফুট থেকে ১২০ ফুট পর্যন্ত। তাই উদ্ধার অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
তিনি আরও জানান, ১১ যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে দুর্ঘটনাস্থল থেকে চারিদিকের ৭ কিলোমিটার জুড়ে অনুসন্ধান চালাচ্ছেন ডুবুরিরা। এখনো নিখোঁজ রয়েছে চারজন। এরমধ্যে তিনজনই শিশু।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার পর মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কাছে মেঘনায় বালুবাহী একটি নৌযানের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ হন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








