‘মেসি বনাম এমবাপে নয়’, বড় মন্তব্য আর্জেন্টাইন কোচের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
কোচ লিওনেল স্কালোনির সাথে মেসি।
বিশ্বকাপ ফাইনালে মেসির সবথেকে বড় কাঁটা তাঁরই সতীর্থ এমবাপে। এই আবহে ফাইনালের আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘এমবাপেকে হারাতে আমাদের সম্মিলিতভাবে খেলতে হবে। তবে ফ্রান্সে এমবাপে ছাড়াও আরও অনেকে আছে। আমাদের একজোট হয়ে একটা ভালো ম্যাচ খেলতে হবে। আমাদের মনোযোগী হতে হবে।’
এদিকে মেসির সম্ভাব্য অবসর প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, ‘যদি এটা মেসির শেষ ম্যাচ হয়, তবে আশা করি আমরা খেতাব জিততে পারব। ট্রফি জিততে পারলে খুবই ভালো হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল খেলাটা উপভোগ করা। যদি ফাইনাল জিতে অবসর নেওয়া যায়, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে।’
স্কালোনি বলেন, ‘আশা করছি আমরা কাপ জিততে পারব, এটা দারুণ হবে। আমরা জানি কীভাবে ফ্রান্সকে আক্রমণ করতে হবে। আমাদের কাছে পরিষ্কার পরিকল্পনা রয়েছে। ম্যাচটি আর্জেন্টিনা বনাম ফ্রান্সের, মেসি বনাম এমবাপের নয়। ফ্রান্সের খেলোয়াড়রা এমবাপেকে বেশি বল দিয়ে থাকে। তবে প্রতিপক্ষকে কোথায় আঘাত করতে হবে, তা আমাদের জানা আছে।’
এদিকে সমর্থকদের নিয়ে ৪৪ বছর বয়সি আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা যে মুহূর্তে আছি, সেটা সম্পর্কে আমি গর্বিত এবং উত্তেজিত। আমরা ফাইনালের দ্বারপ্রান্তে। কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই ফাইনালে পৌঁছনোর পথ। আপনি যখন এটা উপভোগ করবেন, সবকিছুর ভিন্ন স্বাদ পাবেন। আমি আশা করি যে সবাই আমাদের সমর্থন করবেন এবং আমরা তাদের আনন্দ দিতে পারব। আমি মনে করি আমাদের সমর্থকরা বিশ্বের সেরা। তারা যে আনন্দ পাওয়ার যোগ্য, আমি মনে করি আমরা তা তাদের দিতে পারছি।’
আর্জেন্টাইন কোচের কথায়, ‘ফুটবল শুধুমাত্র একটি খেলার থেকে অনেকটাই বেশি। এই বিশ্বকাপের সময় লোকেরা খুশি ছিল এবং আমাদের জন্য এটি দুর্দান্ত অভিজ্ঞতা। দর্শকরা যেভাবে খেলা উদযাপন করেন বা খেলা দেখেন, তার ছবি আমি দেখেছি। আমরাও খুব উত্তেজিত।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











