মেহেরপুর: শীতের সবজি যাচ্ছে দেশের বিভিন্ন হাট-বাজারে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার
মেহেরপুর: শীতের সবজি যাচ্ছে দেশের বিভিন্ন হাট-বাজারে
হরেক রকম শীতের সবজিতে ভরে গেছে মেহেরপুর জেলাজুড়ে কৃষকের মাঠ। গ্রামের মাঠে-মাঠে এখন চলছে সংগ্রহ ও বাজারজাত করার কাজ। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন সেই সবজি চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে।
ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর কৃষি নির্ভর জেলা। সারাবছর নানা জাতের সবজি চাষ হয় এই জেলায়। বিশেষ করে শীতকে সামনে রেখে চাষীরা ব্যাপক পরিমাণ সবজির চাষ করে। পালং শাক, লাল শাক, বেগুন, ফুলকপি, বাধাকপি, শিম, করলা, মুলাসহ নানা জাতের সবজিতে এখন ভরে গেছে মেহেরপুরের হাটবাজার। আবহাওয়া ভাল থাকায় এবার সবজির ব্যাপক ফলন এবং ন্যায্য মূল্য পেয়ে খুশী চাষীরা। কৃষি বিভাগের হিসেবে জেলায় এবার প্রায় ৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ হয়েছে।
সদর উপজেলার গোভিপুর গ্রামের সবজি চাষী এনামুল হক জানান, বর্ষা কেটে যাওয়ার পর এখন সবজি ফলন ভাল হচ্ছে। ফলনের পাশাপাশি বাজারে দামও ভাল পাচ্ছেন। অন্যান্য ফসলের চেয়ে সবজী আবাদ করে এবার আর্থিকভাবে স্বাবলম্বি হচ্ছে।
সবজি ব্যবসায়ী খলিলুর রহমান জানান, এই জেলায় প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়। এখানকার সবজির চাহিদা বেশি। বর্তমানে প্রতিদিন মেহেরপুর থেকে ৫০ থেকে ৬০ টি ট্রাক ভর্তি হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার বাজারে যাচ্ছে। এবার বাজারে শীতকালীন সবজির দাম অন্যান্য বছরের চেয়ে বেশি বলে চাষীরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ জানান, অতিবর্ষণে আগাম সবজির কিছুটা ক্ষতি হলেও বর্তমানে শীতের সবজি বিক্রি করে চাষীরা ক্ষতি পুষিয়ে নিচ্ছে। ঢাকার কারওয়ান বাজার, সিলেট ও বরিশালের সবজি বাজারে মেহেরপুরের সবজি নামে সবজি বিক্রি হয়। দেশের বিভিন্ন জেলায় মেহেরপুরের সবজির সুনাম থাকায় প্রতিদিন বিভিন্ন ধরনের সবজি জেলার বাইরে যাচ্ছে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










