মেহেরপুরে আমনের বাম্পার ফলন: ৩৩ লাখ মন ধান উৎপাদনের আশা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কৃষিনির্ভর মেহেরপুর জেলার মাঠজুড়ে এখন রোপা আমনের সবুজে সয়লাব। চলতি মৌসুমে জেলায় ৩৩ লাখ মন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ২৬ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে।
মাঠের যেদিকেই চোখ মেলে দেখা যায় আমন ধানের সবুজ ঢেউ। যা দেখে আমন ধানচাষিদের প্রাণেও আনন্দের ঢেউয়ের মতো খেলে যাচ্ছে। আর মাত্র দিন দশেক প্রতীক্ষা, প্রকৃতি অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে কৃষকরা নিশ্চিত।
সরেজমিনে দেখা যায়, যারা একটু আগাম আমন ধান চাষ করেছেন তাদের ধানে পাক ধরেছে। দু‘একজন চাষি ধান ঘরেও তুলেছে। ৯৫ ভাগ ধানগাছ বুকে থোড় নিয়ে মাটির জমিনে দাঁড়িয়ে আছে। যা ভরে উঠবে কৃষাকের শূন্য গোলা। আমন মৌসুমকে ঘিরেই এমন স্বপ্ন দেখছে এ অঞ্চলের চাষিরা। কৃষি বিভাগের দাবি, অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথা সময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে এবার আমন চাষের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।
মেহেরপুর জেলায় চলতি মৌসুমে ৩টি উপজেলায় ২৬ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। প্রকৃতি আমন চাষের অনুকূলে থাকায় মাঠময় সোনালি ধানের তরতাজা গাছ দেখে গাছ দেখলে জান প্রাণ জুড়িয়ে যাচ্ছে কৃষকের। সবুজে-সবুজে ঘেরা আমনের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক, থমকে দাঁড়াতে হচ্ছে পথিককে।
দেখা যায়, আমন ধানের ক্ষেত প্রকৃতির খেয়ালে গাঢ় সবুজ রঙ ধারণ করেছে। ধানগাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা ক্ষেতের ঘাস পরিষ্কার, সার ও বালাইনাশক ওষুধ প্রয়োগ ও পার্চিংসহ সার্বক্ষণিক পরিচর্যা করছেন। কৃষকরা জানান, এবছর আবহাওয়া অনেক ভালো। সময়মতো বৃষ্টি হয়েছে। রোদও পাওয়া গেছে। তাই ধানের ফলন ভালো হবে। কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিগত বছরের তুলনায় এবার তারা ভালো ফলন ঘরে তুলতে পারবেন। সরকার যদি ন্যায্যমূল্য দেয় তাহলে লাভবান হবেন তারা।
সদর উপজেলার সিমান্তবর্তী শালীকা গ্রামের বয়োবৃদ্ধ চাষি রবকুল হোসেন জানান, বর্তমানে শ্রমিকসহ ধান চাষে সব উপকরণের দাম বেড়েছে। ধানের সঠিক মূল্য পাওয়ার আশায় চাষ করেছি। আশা করি সরকার এবার আমাদের দিকে একটু নজর দিবেন।
মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন বলেন, প্রাকৃতিক বৈরিতার কবলে না পড়লে এবং ঠিকমতো সোনালী ধান ঘরে তুলতে পারলে লাভবান হবে কৃষকরা। তাইতো নতুন ধানে সোনালী স্বপ্ন বুনছেন উপজেলার কৃষকরা।
জেলা খামার বাড়ির উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ফলন যাতে ভালো হয়, এই জন্য মাঠ পর্যায়ে উপ-সহকারী কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন। কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ করা হয়েছে। এই কর্মকর্তা আশা করছেন এবার মেহেরপুর জেলায় ১ লাখ ২৮ হাজার ৮৩২ টন (৩৩ লাখ মন) ধান উৎপাদন হবে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







