মেয়েকে নিয়েই বাকিটা জীবন পাড়ি দেবো: মিথিলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
তাহসান-মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের ঘরে কন্যা সন্তানও রয়েছে। তারপরও তাদের ভালোবাসার ঘর ভেঙে গেছে অনেক দিন আগে। এরপর আর কোনও নতুন কাজে তাদের একসঙ্গে পাওয়া যায়নি।
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা জানালেন তার ভবিষ্যতের কথা। তিনি বলেন, ‘আর কোনও সম্ভবনা নেই তাহসান-মিথিলার এক হওয়ার। এটা কখনও হওয়ার না আর হবেও না। এখন আমার পরিবার নিয়ে ব্যস্ততা। তার থেকেও এখন সবচেয়ে বেশি স্থান জুড়ে জায়গা নিয়ে আছে আমার মেয়ে। মেয়েকে নিয়েই বাকিটা জীবন পাড়ি দেব।’
সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে বলেন, এটা একদমই মানুষের বাড়াবাড়ি। তার সঙ্গে এমন কোনও বিষয় নেই আমার। শুধু বন্ধুত্বের কারণে আমাদের দেখা হয়।
তাহসান মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০০৪ সালে। তখন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হন ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘরে এক কন্যা সন্তান আইরা তাহরিম খান আসে। কিন্তু ২০১৭ সালের ২০শে জুলাই আকস্মিকভাবেই কোনও কারণ না জানিয়ে ফেসবুকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তাহসান মিথিলা।
সোশ্যাল মিডিয়ায় আদর্শ কাপল হিসেবে সবার ওপরে ছিলেন তাহসান মিথিলা জুটি। তাদের এই জুটি নতুন প্রজন্মের নিকট আদর্শ প্রেমের উদাহরণ ছিল। উঠতি তরুণ-তরুণীদের নিকট ঈর্ষার কারণ ছিলেন তারা। তাহসান-মিথিলার ঘরে রয়েছে একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান। মেয়েটি এখন মিথিলার কাছেই আছে।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








