মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫: নেপালের কাছে হারলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ১-০ গোলে হারালো নেপাল। দুই ম্যাচে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে নেপাল। ৩ পয়েন্ট নিযে দ্বিতীয় স্থানে বাংলাদেশ।
শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন নেপালের বর্ষা অলি।
নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৭-০ গোলে হারিয়েছিলো নেপাল। আর ভুটানকে ৮-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ।
দাপুটে জয়ে প্রতিযোগিতা শুরুর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। সপ্তম মিনিটে উমেহ্লা মারমা দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়া বলে পা ছোঁয়াতে পারেননি। টোকা দিতে পারলে হতে পারত গোল। দ্বাদশ মিনিটে নুসরাত জাহান মিতু বক্সে বল পেলেও ঠিকঠাক শট নিতে ব্যর্থ।
গোল কিকে উড়ে আসা বল রুমা আক্তার ক্লিয়ার করতে শট নেয়ার চেষ্টা করে পারেননি, পাশেই ছিলেন নেপালের বর্ষা। ভুটান ম্যাচে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড শট নেয়ার আগে দ্রুত ছুটে গিয়ে বিপদমুক্ত করেন অধিনায়ক। প্রথমার্ধের শেষ দিকে সহজ সুযোগ হেলায় হারান উমেহ্লা। সতীর্থের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও উড়িয়ে মারেন তিনি।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণে বারবার ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। বদলি নামা সুরভি আকন্দ প্রীতি, লিভা আক্তার কয়েকবার রাইট উইং ধরে আক্রমণ শাণালেও কোনোটিই আলোর মুখ দেখেনি গোলরক্ষক সতর্ক থাকায়।
৮৬তম মিনিটে খেলার ধারার বিপরীতে জয়সূচক গোলটি পায় নেপাল। মাঝমাঠের একটু উপর থেকে সিমরন রায়ের ফ্রি কিক অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন বর্ষা। ডান পায়ের কোনাকুনি শটে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
আগামী সোমবার দ্বিতীয় লেগের ম্যাচে ফের ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন দলের এবারের প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলে শীর্ষ দল জিতবে শিরোপা।
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক



