মেয়ের বিয়েতে কাদলেন আমির খান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
(বাঁ দিকে) আবেগঘন আমির খান। উদয়পুরে বিয়ের আসরে ইরা ও নূপুর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
মেয়ে ইরার বিয়েতে এলাহি আয়োজন করেছিলেন আমির খান। গত ৩ জানুয়ারি আইনি বিয়ে হয় বেশ জাঁকজমক ভাবেই। তারপর তারা সপরিবার উদয়পুর উড়ে যান আনুষ্ঠানিক বিয়ের জন্য। তিন দিন ধরে চলল বিয়ের নানা অনুষ্ঠান। শেষ দিনের সন্ধ্যায় মেয়ে-জামাইকে আংটি বদলে করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না আমির খান। চোখের জল মুছতে রুমাল বার করলেন অভিনেতা।
রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল হোটেলে ৮ থেকে ১০ জানুয়ারি ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। গায়েহলুদ, মেহেন্দি, সঙ্গীত— বাদ ছিল না কিছুই। দীর্ঘ দিনের প্রেমিক নুপূর শিখরের সঙ্গে গতকাল ১০ জানুয়ারি অনেকটা সাহেবি কায়দায় বিয়ে সারলেন ইরা। ইরা’র পরনে ছিল সাদা গাউন এবং নুপূর পরেছিলেন স্যুট।
অন্যান্য বলিউড বিয়ের মতো নিজের বিয়েতে মোবাইল ফোন বা ছবি তোলা নিয়ে তেমন কড়াকড়ি রাখেননি ইরা। আমির-কন্যার বিয়ের বহু ভিডিও তাই ঘুরছে সমাজমাধ্যমে। সেখানেই দেখা যায়, মেয়ে-জামাইকে দেখে রুমাল দিয়ে চোখ মুছছেন আমির। পাশে সামাল দিচ্ছেন তার প্রাক্তন স্ত্রী রিনা।
আমির বরাবর আবেগপ্রবণ। সিনেমা দেখেও তিনি প্রায়ই কান্নাকাটি করেন। মেয়ের বিয়ের ঠিক আগেই তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, মেয়ের বিয়ের দিন খুব কাঁদবেন। মজা করে এ-ও বলেছিলেন যে, পরিবারের কে তাকে সামলাবেন, তা নিয়ে নাকি আলোচনাও হয়েছে। বিয়ের দিন অবশ্য দেখা গেল, ইরার মা রিনাই আমিরের পাশে বসে সামাল দিলেন তাকে।
আগামী ১৩ জানুয়ারি মুম্বইয়ের বিকেসি জিও সেন্টারে আরও একটি রিসেপশন ব্যবস্থা করেছেন আমির। অতিথি তালিকায় রয়েছে শাহরুখ খান, সালমন খান, অজয় দেবগন, বচ্চন পরিবার, কর্ণ জোহর, অক্ষয় কুমার, করিনা কাপুর, জুহি চাওলা, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকার-সহ আরও অনেক তারকা। বলিউড ছাড়াও রাজনৈতিক দুনিয়ার একাধিক ব্যক্তিত্বও উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










