ময়মনসিংহ-৩ আসনের সেই স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৫ এএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুরে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। সেই কেন্দ্রেই আজ ভোটগ্রহণ চলছে।
৭ জানুয়ারির ভোটে ময়মনসিংহ-৩ আসনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।
গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামের ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। আর নিকটতম দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫। তাই ওই কেন্দ্রে ভোটগ্রহণ করতে হচ্ছে ইসিকে।
নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোমনাথ সাহা সাধারণ সম্পাদক।
৭ জানুয়ারি নির্বাচনে ৩০০ আসনে ভোটগ্রহণের কথা থাকলেও বৈধ এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে নির্বাচন বাতিল করে ইসি। ভোট হয় ২৯৯ আসনে। ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ওই একটি কেন্দ্রের অনিয়মের কারণে স্থগিত রাখা হয়। আর পুনঃতফসিল অনুযায়ী নওগাঁ-২ আসনে নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








