ময়মনসিংহ-৩:আসনে জয়ী নিলুফার আনজুম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ৫৪ হাজার ৪৯০ ভোট পেয়ে জয়ী হয়েছন নৌকা প্রতীকের নিলুফার আনজুম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।
শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থগিত হওয়া ভালুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩২ জন। এর মধ্যে ভোট পড়েছে এক হাজার ৬৭৭ ভোট। নৌকা পেয়েছে এক হাজার ২৯৫ এবং ট্রাক প্রতীকের সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।
নিলুফার আনজুম প্রথমবার নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এর আগে সকাল ৮টায় ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।
গৌরীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ৭ জানুয়ারি ভোটগ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালট বাক্স ছিনতাই করলে ভোটগ্রহণ বাতিল করা হয়। ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার









