ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৪:৩৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

ময়মনসিংহে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে মা ও সাড়ে তিন বছরের শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
আজ মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) তার সাড়ে তিন বছরের শিশুকন্যাকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। এ সময় মা-মেয়ের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন বাড়ির লোকজন। পরে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ফ্যানের সঙ্গে বাঁধা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

সোমবার রাতে সিনথিয়ার স্বামী জাহিদ বাসায় ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে মা-মেয়ের আত্মহত্যা করেছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।