যশোরে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
যশোরের চৌগাছা উপজেলায় গত সপ্তাহ থেকেই রোপা আমন ধান কাটা শুরু করেছেন কৃষকেরা। ধানের বাম্পার ফলন দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে।
বৈরি আবাহাওয়ার মধ্যেও বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধান কাটতে দেখা যায় কৃষকদের। এ সময় ধান কাটতে আসা কৃষক ও শ্রমিকরা জানান, অন্য বছরের তুলনায় এবার ভালো ফলন হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। উপজেলায় এবার আমন ধানের আবাদ হয়েছে ১৮ হাজার ২৪০ হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৯ হাজার ৮৫০টন।
উপজেলার পুড়াপাড়া গ্রামের চাষি আব্দুল গনি, সিংহঝুলি ইউনিয়নের টনি রাজ, কাজল, কয়ারপাড়া গ্রামের ইউনুচ আলী, সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের আমিনুর রহমান, কুলিয়া গ্রামের ইসমাইল হোসেন জানান, এবছর ধানের ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি ফলন এবার ১৫ থেকে ১৮ মণ।
রামকৃষ্ণপুর গ্রামের চাষি আজিজুর রহমান ফজলুর রহমান, নাজমুল হোসেনসহ অনেকে জানান, আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ প্রণোদনাসহ নানা ভাবে সহযোগিতা করেছে। এসব কৃষকেরা বলেন, বাজারে প্রতি মণ ধান ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা চাদ আলী জানান, কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করেছেন তারা। পরামর্শমূলক ভিডিও চিত্র প্রদর্শনী, পোকা-মাকড় রোধে আলোক ফাঁদ, লিফলেট বিতরণ, কৃষক সমাবেশ, কৃষক পথসভা ও গ্রুপ মিটিং করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, এ বছর ধানের ফলন ভাল হয়েছে। উপজেলার আমন চাষিরা প্রণোদনা হিসেবে বীজ ও সার পেয়েছেন। বাম্পার ফলন হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








