যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ এএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবিতে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৩৫৯ আসনে জয় পেয়েছে লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি পেয়েছে ৭১টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৪৬টি আসনে জয়। তবে সরকার গঠনে প্রয়োজন ৩২৬ আসন।
শুক্রবার (৫ জুলাই) ব্রিটিশসংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী ফল নিয়ে ইতোমধ্যেই পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া কিয়ার স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক।
লন্ডনে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, ‘পরিবর্তন এখন থেকেই শুরু হলো।’ উচ্ছ্বসিত জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আনন্দিত’।
যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। তিনি পরাজয় মেনে নিয়েছেন।
এর আগে সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ জুলাই) যুক্তরাজ্যের পার্লামেন্টের ভোট হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় রাত ১০টায়। সবগুলো আসনের ফল পেতে স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে।
তবে বুথ ফেরত জরিপে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি ১৩১টি আসনে জয় পেতে পারে। ৬১টি আসনে জয়ী হয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আর অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে রিফর্ম ইউকে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ১০টি এবং স্বতন্ত্র প্রার্থীসহ অন্য দলের ২৫টি আসনে জয়ের আভাস দেয়া হয়েছে।
জরিপের ফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার বলেন, ‘এই ফলাফল আমাদের জন্য উৎসাহব্যাঞ্জক। তবে এটি একটি জরিপ। পূর্ণাঙ্গ ফল ঘোষণা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
বুথ ফেরত জরিপের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নির্বাচনী আসন ইয়র্কশায়ারের রিচমন্ডে তার বাড়ির আশপাশে সুনসান নীরবতা বিরাজ করছে।
ঋষি সুনাক এক্স পোস্টে লিখেছেন, ‘শত শত কনজারভেটিভ প্রার্থী, হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং লাখো ভোটারদের কাছে আপনাদের কঠোর পরিশ্রমের জন্য, সমর্থনের জন্য এবং আপনার ভোটের জন্য অসংখ্য ধন্যবাদ।’
এবারের নির্বাচনে যুক্তরাজ্যজুড়ে ৪০ হাজার ভোট কেন্দ্রে ভোটারেরা ভোট দেন। মোট ভোটারের সংখ্যা ছিল ৪ কোটি ৬০ লাখ। নিবন্ধিত ৯৮টি রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ রেকর্ড ৪ হাজার ৫২৫ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটের লড়াইয়ে রয়েছেন লেবার পার্টির আট জনসহ বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থীও।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা






