ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ৩:৫১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়ল জয়ার সিনেমা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার

জয়া আহসান

জয়া আহসান

যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়ল জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় মাত্র ৩ দিনে প্রায় অর্ধশত সিনেমা হলে এটি মুক্তি পেয়েছে। আর প্রথম দিনের আয় ১১১০০ ডলার। এর আগে, কলকাতার কোনো সিনেমা এত অল্প সময়ে এই গ্রস কালেকশন করতে পারেনি।

সিনেমার বিপণন প্রতিষ্ঠান বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘একটা ভালো গল্পের ছবি সবসময় দর্শকদের মন জয় করে। সেক্ষেত্রে “ডিয়ার মা” দেখার পর একজন দর্শকও মুগ্ধতা ছাড়া কথা বলেননি। এটাই অনিরুদ্ধ রায়ের ছবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর আমি মনে করি বাংলা ভাষার যে কোনো ছবির সাফল্য মানে বাংলা নিয়ে কাজ করা প্রতিটি শিল্পীর জয়।’

জয়া আহসান বলেন, ‘অনিরুদ্ধ রায় চৌধুরী আসলে সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তাই তার ছবিগুলো পারিবারিক ও মনস্তাত্বিক। পরিবার নিয়ে ছবি দেখতে আসুন, এই কথাগুলো আমরা সব ছবির ক্ষেত্রে বলতে পারি না। এই ছবির বিশেষত্ব এটাই। এটা পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি।’

‘ডিয়ার মা’ প্রথম সপ্তাহে অর্ধশত সিনেমা হলে মুক্তি পেলেও পরের সপ্তাহে এর সংখ্যাটা আরও বাড়বে বলে জানায় বায়োস্কপ ফিল্মস’র কর্ণধার রাজ হামিদ।

বলা দরকার, প্রায় ১০ বছর পর কোনো বাংলা সিনেমা নির্মাণ করলেন অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, শাশ্বত চট্টোপাধ্যায়, নন্দিকা দাস, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ অনেকে।