যে রঙের পোশাক পরলে গরম কম লাগবে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ২২ এপ্রিল ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার। বাইরে বের হলে এই কষ্ট কয়েকগুণ বেড়ে যায়। গরমকালে উষ্ণতা ও আর্দ্রতার ধাক্কা সামলাতে সুতি কাপড়ের তুলনা নেই-এটা অনেকেরই জানা। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই সময়ে পোশাকের রঙের উপরেও গরম লাগার মাত্রা নির্ভর করে।
অনেকেই বলেন, হালকা রঙের পোশাক পরলে গরম কম লাগে। কথাটা ঠিক। সত্যিই সাদা রঙের পোশাক পরলে গরম কম লাগতে পারে। বিজ্ঞানের ভাষায়, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। কিন্তু সব বস্তুর এই তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সমান নয়। সাদা রঙের তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম। অপর দিকে কালো রঙের বস্তু এই তাপ শোষণ করে সবচেয়ে বেশি। এ কারণে সাদা রঙের বস্তু, কালো রঙের বস্তুর তুলনায় কম তাপ শোষণ করে। তাই গরমে সাদা রঙের পোশাক কম উত্তপ্ত হয় ও গাঢ় রঙের পোশাক পরলে হাঁসফাঁস অবস্থা হতে পারে।
এছাড়া গরমে পরতে পারে হালকা গোলাপি, হলুদ, কিংবা সবুজ রংয়ের পোশাক ৷ দিনের বেলা উজ্জ্বল রং বাছাই না করাই ভালো৷ গরমকালে জমকালো রং একটু এড়িয়ে চলাই উচিত। আটসাট পোশাকের পরিবর্তে ঢিলেঢালা পোশাক পরুন৷ রোদে বেরনোর সময় ফুলহাতা পোশাক পরুন৷ ব্যবহার করতে পারেন টুপি কিংবা স্কার্ফ অফিসে যাওয়ার সময় ব্যাগে অতিরিক্ত পোশাক নিন৷ রোদে ঘামে ভিজে যাওয়া জামার পরিবর্তে অফিসে ঢুকে জামা পাল্টে নিন। রেশম, জিনসের পরিবর্তে পরুন সুতির কাপড়৷
ছেলেরা পোশাকের ক্ষেত্রে ফ্রেবিকের কথা মাথায় রাখুন। সে ক্ষেত্রে সুতির চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না। সুতি বা তাঁতের তৈরি কাপড়ের পোশাক হতে পারে আপনার স্বস্তিদায়ক গরমের সঙ্গী।
এটা ঠিক প্রকৃতির রূপের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন। কিন্তু কিছু কিছু কৌশল অবলম্বন করতে পারলে কিছুটা হলেও সহজ হতে পারে গরমের সঙ্গে লড়াই করা। তাই এ সময় সাদা বা হালকা রঙের পোশাক পরলে কিছুটা হলেও আরাম মিলতে পারে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






