যেসব ফলের খোসাও ভালো
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শাকসবজি ও ফলের খোসা ডাস্টবিনে ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। বেশ কয়েকটি উপায় জানলে খোসাকেও ভালো কাজে লাগাতে পারবেন।
উপকারিতাগুলো জেনে নিন-
পোকামাকড় তাড়াতে : কমলা ও লেবুর খোসা পোকামাকড়ের হাত থেকে বাঁচতে সাহায্য করে। এই খোসাগুলোর মধ্যে থাকা সাইট্রাসের গন্ধ প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। তেলাপোকা ও মাছি গন্ধ পেলে আর ধারেকাছে আসে না। এই খোসাগুলোকে জানালা এবং দরজার ধারে ঘষে রাখলেই কাজ হবে।
গোসলের পানিতে : আঙুর ও কমলার খোসায় দারুণ গন্ধ থাকে। তাই গোসল করার পানিতে এই খোসাগুলোর সঙ্গে কিছু শশার খোসা ছেড়ে দিয়ে গোসল করে ফেলুন। আপনার ত্বক যদি শুষ্ক হয় এবং চুলকানি থাকে তা হলে খোসা মিশ্রিত এই পানি দিয়ে গোসল করলে উপশম হবে।
দাঁত সাদা করতে : দাঁতে কলার ছোলার ভেতরের অংশ অথবা কমলার ছোলা ঘষলে দাঁতের হলদে ভাব কমে। কলার ও কমলার খোসায় থাকে ম্যাগনেশিয়াম, ম্যাংগানিজ ও পটাশিয়াম। এগুলো দাঁতের এনামেলকে শক্তিশালী করে।
ময়েশ্চারাইজার হিসেবে : কয়েকটা কমলার খোসাকে দুই-তিন দিন রোদে শুকিয়ে নিন। তারপর এগুলোকে গুঁড়া করে দই এবং মধু মিশিয়ে আপনার মুখ ও গলায় মাখুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। কমলা ছাড়াও ত্বকে অ্যাভোকাডো, পেঁপে ও কলার ছোলার ভেতরের অংশ ঘষতে পারেন। এতে ত্বকের শুষ্কতা কমবে।
চোখের যত্নে : আলুর খোসাতে এনজাইম ও ভিটামিন সি থাকে। এই দুটি উপাদানই ক্লান্ত, ফোলা ও কালচে চোখের যত্নে কাজে লাগে। এটা করার জন্য কিছু আলুর খোসাকে ফ্রিজে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রাখুন। তারপর খোসাকে দুই চোখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে তুলে চোখ ধুয়ে ফেলুন। চোখকে ফ্রেশ লাগবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








