রংপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার বাঘের খাঁচাটি এখন বেঙ্গল টাইগার শূন্য। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাতে খাঁচাবন্দি থাকা ‘শাওন’ নামে বাঘিনীর মৃত্যু হয়েছে। শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে একমাত্র বাঘিনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাঘিনীটি মারা যায়। মূলত বার্ধক্যের কারণে প্রাণীটি মারা গেছে।
তবে অনেকেই মনে করছেন, মাঘের শীত আর বৃষ্টিতে বয়স্ক বেঙ্গল টাইগারটি অসুস্থ হয়ে মারা গেছে। বর্তমানে চিড়িয়াখানায় বাঘের খাঁচা শূন্য রয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, খাঁচায় একটি মাত্র বাঘিনী ছিল। এই বাঘিনীকে শাওন নামে ডাকা হতো। ২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় শাওনকে আনা হয়। এটির জন্ম ২০০৩ সালের ৩০ জুন। বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস। মৃত্যুর আগে কোনো রোগে আক্রান্ত ছিল না।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী বলেন, বেঙ্গল টাইগারটির বয়স বেশি হয়েছিল। বাঘ সাধারণত ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত বাঁচে। সে অনুযায়ী বার্ধক্যের কারণে বাঘিনীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতেই ময়নাতদন্ত শেষে চিড়িয়াখানাতেই পরিবেশসম্মতভাবে বাঘিনীকে মাটিতে পোঁতা হয়েছে।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব