ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:০২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রাজকীয় বিবিখানা পিঠা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ এএম, ১৬ জুলাই ২০২১ শুক্রবার

রাজকীয় বিবিখানা পিঠা

রাজকীয় বিবিখানা পিঠা

বিবিখানা পিঠা; রাজকীয় ও জমকালো নামের এই পিঠার সাথে কোন বিবির ইতিহাস জড়িত আছে কি না তা জানা না গেলেও পিঠেপুলির এই বাংলাদেশে স্বনামে বহাল তবিয়তে টিকে আছে এই বিবিখানা পিঠা। প্রচলিত তথ্য অনুযায়ী, রাজা বিক্রমাদিত্যের সময় থেকে এই পিঠা চালু আছে। শুরুতে ফরিদপুর, শরীয়তপুর এবং ঢাকার বিক্রমপুর ও আশেপাশের অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে এই পিঠা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাচীন গ্রামবাংলায় নবান্ন উৎসবের আয়োজনে তৈরি বিভিন্ন পিঠার মধ্যে বিবিখানা অন্যতম। সময়ের প্রবাহে আজও বাংলার ঘরে ঘরে বিবিখানা পিঠা বহাল তবিয়তে রয়েছে।

এই পিঠার নানারকম তৈরি প্রণালি রয়েছে। তবে আজ লাইফস্টাইলে একটি সহজ ও বহুল প্রচলিত পদ্ধতি উপস্থাপন করা হলো। বিবিখানা পিঠা তৈরির উপকরণসমূহ হচ্ছে,

প্রয়োজনীয় উপকরণঃ
১) চালের গুড়া ৫ কাপ
২) ২ টা ডিম
৩) আধা চা চামচ বেকিং পাউডার
২) ২ টেবিল চামচ গুড়া দুধ অথবা জ্বাল করা ঘন দুধ
৩) এলাচি গুড়া আধা চা চামচ
৪) প্রয়োজন মতো খেজুরের গুড়

তৈরির প্রণালীঃ
এবার হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা বড় কড়াইয়ে বালু দিয়ে গরম করতে হবে, এর পর পিঠার পাত্রটি বসিয়ে ভারি কিছু দিয়ে ঢেকে দিতে হবে, এইভাবে ৪০ মিনিট রাখতে হবে। এরপর পাত্রটি নামিয়ে ঠাণ্ডা করে পছন্দ মতো পিস করে নিয়ে পরিবেশন করুন।