রাজশাহীর প্রধান অর্থকারী ফসল হলো পান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সারাদেশে আমের জন্য রাজশাহী পরিচিত হলেও কৃষি বিভাগ বলছে জেলার প্রধান অর্থকারী ফসল পান।রাজশাহী জেলায় চলতি মৌসুমে ১৮ হাজার হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। প্রতি হেক্টরে ১২ মেট্রিক টন ফলন হয়। অর্থাৎ ১৮ হাজার হেক্টর জমিতে ২ লাখ ১৬ হাজার মেট্রিক টন আম।
জেলায় ৮৬ হাজার ৬৭৫ জন চাষি আম চাষের সঙ্গে জড়িত। সব মিলিয়ে আম থেকে ৮০০-৯০০ কোটি টাকার আম বিক্রি হলেও পানের তুলনায় প্রায় ৯’শ থেকে হাজার কোটি টাকা কম। ফলে রাজশাহীর প্রধান অর্থকারী ফসল পান হলেও তেমন ডামাডোল নেই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, চলতি মৌসুমে রাজশাহীতে চার হাজার ৩৬১ দশমিক ৪ হেক্টর জমিতে পান উৎপাদন হয়েছে ৭৬ হাজার ৭৭১ মেট্রিক টন। হেক্টর প্রতি ফলন প্রায় ১৬ দশমিক ৯৮ মেট্রিক টন।
গতবছর উৎপাদিত পানের এক হাজার ১৭১ মেট্রিক টন পান বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। কিন্তু এবছর রপ্তানি হিসেব পাওয়া যায়নি। তারপরও বছরে উৎপাদিত পানের দাম ১ হাজার ৮৬৭ কোটি ৫০ লাখ টাকার বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ।
সূত্র মতে, রাজশাহীর ৭২ হাজার ৭৬৪ জন কৃষক পান চাষের সঙ্গে জড়িত। জেলার মোহনপুর, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় সবচেয়ে বেশি পান চাষ হয়। এরমধ্যে বাগমারা উপজেলাতে উৎপাদন হয় সবচেয়ে বেশি। চলতি মৌসুমে বাগমারায় এক হাজার ৫৬০ হেক্টর জমিতে, দূর্গাপুরে এক হাজার ২৫০ হেক্টর জমিতে এবং মোহনপুরে এক হাজার ১৮২ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। সবচেয়ে বেশি ফলন বাগমারায় বিঘায় ১৮ মেট্রিকটন।
রাজশাহীর মোহনপুর উপজেলার শিবপুর ধুরইল গ্রামের পানচাষি মেহেদি বলেন,‘ পান চাষ করে লাভ বেশি তাই পান চাষ করি। অন্য ফসলে পাতা বিক্রি করে টাকা পাওয়া যায় না। হাটের দিনে টাকা আসে পকেটে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে পানের পাতা তোলা যায় না তখন একটু সমস্যা হয় কিন্তু সারাবছর পকেটে টাকা থাকে। বরজে পান থাকলে বুকে সাহস থাকে। কিন্তু কৃষি বিভাগ আমাদের কাছে আসে না। কোন পরামর্শ পাইনা।’
উপজেলার পানচাষি দিলদার মিয়া বলেন,‘এলাকায় আগে অনেক পানের বরজ ছিল। কয়েক বছর ধরে পুকুর কাটার হিড়িক পড়ে গেছে। ফলে পান চাষে হুমকি হয়ে পড়েছে। শুধু এদিকে নয় রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় পুকুর কাটা হচ্ছে। আর পুকুর কাটলে পানি জমা পড়ে বরজ মারা যায়। নিষ্কাসন ব্যবস্থা ঠিক না থাকলে প্রচুর ক্ষতি হয়।’
জেলার সবচেয়ে বড় পানের হাট মোহনপুর। হাটের ইজারাদার হারুণ-অর-রশিদ বলেন, বর্তমানে পানের দাম ভালোই আছে। পুরাতন পান পোয়া বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। আর নতুন পানের দাম কম ১৬’শ থেকে ২ হাজার টাকা। সপ্তাহে এই হাট বসে দুদিন। এই দুদিনে প্রায় ৪ কোটি টাকার পান কেনা-বেচা হয়। বছরে দেড় হাজার কোটি টাকার বেশি পান বিক্রি হয়। রাজশাহীর পান ঢাকা, ময়মনসিংহ, সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারিসহ দেশের বাইরেও রপ্তানি হয়।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, রাজশাহীর আম সারাদেশে সুনাম ছড়িয়েছে। রাজশাহী আমের অঞ্চল হিসেবে বিদেশেও পরিচিত। আমের যেহেতু একটা পরিচিত হয়ে গেছে সেহেতু এটা থাকবে। আম সবধরণের মানুষের খাবার হিসেবে প্রিয়। পান কিন্তু তেমন নয়। চলতি মৌসুমে ১৮ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। ফলনও বেশ ভালো হবে আশা করা হচ্ছে। কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



