রাজীবের জন্য দু’ফোটা অশ্রু : ঝর্ণা মনি
ঝর্ণা মনি | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫১ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার
হাসতিস প্রাণ খুলে/গাইতিস দুঃখ ভুলে...! তোর ওয়ালে ইনট্রোতে এখনো জ্বলজ্বল করছে, ‘পিতামহ বনস্পতি : বিনীত সন্তানে তুমি দাও এই বর, সূক্ষ শরীর ধরে এই মাঠে যেন আমি বেঁচে থাকি অনেক বছর।’ অনেক বছর বাঁচতে চেয়েছিল! আহা! হাসিমুখে যুদ্ধ করতে করতে বাঁচা। ভালোবাসতিস শিশুদের। তাই ছিন্নমুল পথশিশুরা ছিল তোর স্বজন। আন্দোলনে ঝাঁপিয়ে পড়া ছিল তোর স্বভাব। আঁকাআঁকি, ছবি তোলা, কবিতা লেখা, গবেষণা ছিল তোর নেশা। পেশা শিক্ষকতা নিয়েই বাঁচতে চেয়েছিলি। সেখানেও ছিল প্রতিবন্ধকতা। কার দোষ সে বিষয়ে প্রশ্ন আজ অবান্তর। তুই তো সবকিছুর সীমানা ছাড়িয়ে।
তোর স্ট্যাটাস, ‘ঝড়ে পড়েছি, ঝরে পড়িনি’ তুই তো ঝরে গেলি অকালে! তোর ধ্রুপদি বিভাবরী বিভোর যে আজ বাবা হারালো!
বন্ধু, তোর কাছে ক্ষমা চাওয়ার অধিকার আমার নেই। অবশ্য তুই পুরো বিষয়টি জানতিস। একাধিকবার এ নিয়ে তোর সঙ্গে আমার কথা হয়েছে। কেন পাশে সরবে দাঁড়াতে পারিনি, কেন বন্ধু হয়েও হাত বাড়াতে পারিনি এসব তোর জানা। কারণ সত্যিমিথ্যা যাচাই না করে একতরফা মেনে নেয়ার বৃত্ত যে এখনো ভাঙতে পারিনি আমরা। তুই জানতিস এসব। আজ কি যায় আসে অতীত দু”স্বপ্নে? শুধু মনে হয়, ওইসময় আমাদের উচিৎ ছিল সত্যিটা খুঁজে দেখা।
সর্বশেষ মাস তিনেক (ঠিক মনে নেই) আগে ফোন করে প্রবীণ সাংবাদিক প্রবীর শিকদার দাদার ফোন নাম্বার চেয়েছিলি। এটাই ছিল তোর সঙ্গে আমার শেষ কথা। বললাম, আয় একদিন, ডিআরইউ, প্রেসক্লাব কিংবা শাহবাগ। তানভীরসহ আড্ডা হবে। বড্ডো ক্লান্ত ছিলি তুই। কিন্তু আড্ডার কথা শুনে লাফিয়ে ওঠেছিলি। ভেবেছিলাম ফিরে আসবি আবার প্রাণোজ্জ্বল জগতে। নাহ! লড়াকু সৈনিক রাজীব পরাজিত হলি লিভার সিরোসিসের কাছে। তাই বলে এত তাড়াতাড়ি রণে ভঙ্গ দিলি?
রাজীব, হিমশীতল মৃত্যুর পরশের সময় তোর প্রিয়তম স্ত্রী, অবোধ সন্তান-কার মুখটি ভেসে ওঠেছিল? তাদের হৃদয়ের আর্তি কি একটুও প্রকম্পিত করেনি তোকে?
লেখক : সিনিয়র রিপোর্টার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



