ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৪০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রাত ১০টার মধ্যে হলে ফিরতে হবে শাবি ছাত্রীদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ এএম, ৮ আগস্ট ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্রীদের রাত ১০টার মধ্যে নিজেদের হলে ফিরতে হবে বলে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৭ আগস্ট) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট জোবেদা কনক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, বাইরের ফজল কমপ্লেক্স ও সামাদ হাউজে অবস্থানরত সব ছাত্রীকে নিরাপত্তার স্বার্থে আগের নিয়ম মেনে রাত ১০টার মধ্যে হলে প্রবেশ করতে হবে।

এ সময়ের পর হলে প্রবেশ করতে হলে নিজ নিজ হল, বাইরের হলগুলোর দায়িত্বে থাকা সহকারী প্রভোস্ট অথবা সুপারদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে খাতায় নাম, বিভাগ, রুম নম্বর ও মোবাইল নম্বর সঠিকভাবে লিখতে হবে। 

রোববার (৭ আগস্ট) রাত থেকে এই সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।