রাবাব ফাতিমা জাতিসংঘের তিন নির্বাহী বোর্ডের সহসভাপতি
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসঙ্ঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসঙ্ঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের (ইউএনওপিএস) নির্বাহী বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
নিউইয়র্কে অনুষ্ঠিত এ নির্বাচনে জাতিসঙ্ঘে নিযুক্ত বুলগেরিয়ার স্থায়ী প্রতিনিধি সভাপতি নির্বাচিত হয়েছে। অন্য দুই সহসভাপতি হলেন নেদারল্যান্ড ও গাম্বিয়ার স্থায়ী প্রতিনিধি।
আজ মঙ্গলবার(০৮ ডিসেম্বর) জাতিসংঘ মিশন জানিয়েছে, এরফলে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই বোর্ড তিনটির সদস্য ও নেতাদের সাথে ঘনিষ্টভাবে কাজ করার সুযোগ পাবে এবং তাদের কাজে কৌশলগত দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।
এতে বলা হয়, নবনির্বাচিত কার্যনির্বাহী বোর্ডের প্রথম সভায় প্রদত্ত বক্তব্যে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই সংস্থা তিনটির কাজে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের সামর্থের প্রতি আস্থা রাখা এবং বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য বোর্ড সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ফাতিমা।
বোর্ডসমূহের কাজ বিশেষ করে কোভিড-১৯ মহামরীর প্রেক্ষাপটে পুনরায় আগের ভালো অবস্থায় ফিরে আসার ক্ষেত্রে গৃহীত প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিনিধিদলের পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিশ্বব্যাপী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসঙ্ঘ সংস্থাসমূহ এবং এর নির্বাহী বোর্ডের সাথে দীর্ঘসময় ধরে বাংলাদেশ একসাথে কাজ করছে, এরফলে যে সুদৃঢ় আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে এই নির্বাচন তারই প্রতিফলন।
উল্লেখ্য, চলতি বছরে রাষ্ট্রদূত ফাতিমা ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রদূত রাবাব বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। কূটনৈতিক কর্মজীবনে তিনি নিউইয়র্ক, জেনেভা, কলকাতা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
তিনি দুই আন্তর্জাতিক সংস্থা- কমনওয়েলথ সচিবালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থায়ও (আইওএম) কাজ করেছেন। লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে ছিলেন মানবাধিকার প্রধান (২০০৬-০৭)। অন্যদিকে, আইওএমতে দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক প্রতিনিধি হিসেবে ঢাকায় (২০০৭-১১) এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়া বিষয়ক আঞ্চলিক সমন্বয়কারী ও উপদেষ্টা এবং জলবায়ু পরিবর্তন ও অভিবাসন বিষয়ক আঞ্চলিক উপদেষ্টা হিসেবে ব্যাংককে (২০১২-১৫) দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা যুক্তরাষ্ট্রের টাফট ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তার স্বামী আরেক কূটনীতিক কাজী ইমতিয়াজ হোসেন বর্তমানে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।
মাঠ পর্যায়ে জাতিসঙ্ঘের উন্নয়ন এজেন্ডাসমূহকে এগিয়ে নিতে এ তিনটি সংস্থার সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। জাতিসংঘের বৃহত্তম সংস্থা ইউএনডিপি দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কাজ করে থাকে। ইউএনপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে এবং শান্তি, উন্নয়ন ও মানবিক বিয়াবলীর প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











