রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোছা. হেনা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ওই নারীর বাসা চাঁপাইনবাগঞ্জের সদর উপজেলায়। তার স্বামীর নাম মো. কাওসার আলী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মোছা. হেনা চারদিন ধরে জ্বরে ভুগছিলেন। সঙ্গে বমিও হচ্ছিল তার। গত সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঘণ্টা দেড়েক পর তাকে নেওয়া হয় আইসিইউতে। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি মারা যান।
এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ৩০ জনের মৃত্যু হলো। বর্তমানে ১৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৭ জন। আর ছুটি পেয়েছেন ৬৬ জন। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬৭১ জন। এদের মধ্যে ৪ হাজার ৪৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু অবস্থা খারাপ হয়ে যাওয়ায় গত ২৪ ঘণ্টায় এক জন মারা গেছেন।
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








