রাষ্ট্রের তিন অঙ্গকে একসাথে কাজ করতে হবে : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১০ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাজনৈতিক, আর্থ-সামাজিক সাম্য এবং ন্যায়বিচারসহ মৌলিক মানবাধিকার অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের তিন অঙ্গ, নির্বাহী, আইনসভা ও বিচারবিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আজ শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন আয়োজিত বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সংবিধানের আলোকে সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য গণতান্ত্রিক পদ্ধতিতে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিতকরণ।
স্পিকার নারীদের জন্য অনুকূল কর্ম পরিবেশ, নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও তাদের সুরক্ষা নিশ্চিতকরণে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বিচার বিভাগকে ভূমিকা রাখার আহবান জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিচারপ্রার্থী জনগণের জন্য বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিচারের দ্বার উন্মুক্ত করতে হবে। তাহলেই দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
স্পিকার বলেন, বাংলাদেশে নারীরা জাতীয় উন্নয়নের অগ্রযাত্রায় স্বমহিমায় উদ্ভাসিত। তারা সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ করেছে। এ অগ্রযাত্রায় নারীদের পেছনে থাকার সুযোগ নেই। দৃঢ় মনোবল ও প্রত্যয় নিয়ে নারীরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি উন্নয়নের সকল ক্ষেত্রে নারীদের এগিয়ে আসার আহবান জানান।
বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ঢাকার জেলা ও দায়রা জজ তানজীনা ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে জজ এসোসিয়েশনের উপদেষ্টা বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি জিনাত আরা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, জজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জেসমিন আরা বেগম এবং প্রধান বিচারপতির সহধর্মিনী সামিনা খালেদ বক্তব্য রাখেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






