ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২০:১১:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাস্তায় বাস নেই, পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধের ঘোষণা না দিলেও দেখা মিলছে না বাসের।  একই চিত্র রাজধানীর প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশেও। 

গাড়ি না পেয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন সাধারণ মানুষ। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এই চিত্র দেখা যায়। একই চিত্র রাজধানীর ভেতরেও। 

বেসরকারি অফিসের কর্মকর্তা জাহা‌ঙ্গীর আলম হেলাল বলেন, আমরা চাকরি করি, অফিসকে জানালাম সড়কে অনেক পুলিশ।  গাড়ি নাই।  কীভাবে আসব। তারপরও অফিস থেকে বলছে যেকোনো উপায়ে যে‌তে হবে। না  গে‌লে বেত‌নের টাকা কে‌টে নেওয়া হ‌বে।

গার্মেন্টস কর্মী শিউলী বলেন, সকাল ৭টা থেকে গাড়ির জন্য অপেক্ষা করছি। কিন্তু এখনো কোনো গাড়ি পাচ্ছি না। এখন কি করব,  পেটের দায়ে চাকরি বাঁচাতে হলে তো আমার যেতেই হবে। অফিস কি আমাদের মতো গরিব মানুষের কথা বুঝবে। এমনিতেই দেরি হয়ে গেছে। এখন অফিসে পায়ে হেঁটে যেতে ৪৫ মিনিট সময় লাগবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান,  সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে। তাই অনেক মানুষ হেঁটেই যার যার কর্মস্থলে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা কাউকে কোথাও যেতে বাধা দেইনি। সন্দেহ হলে আমরা তাকে তল্লাশি করে ছেড়ে দিচ্ছি।