রিসেপশনিস্ট থেকে আইপিএস অফিসার পূজা যাদব
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ এএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
রিসেপশনিস্ট থেকে আইপিএস অফিসার পূজা যাদব
ভারতের হরিয়ানার মধ্যবিত্ত পরিবারের মেয়ে পূজা। কঠোর পরিশ্রম এবং মেধার জোরে পেয়েছিলেন বিদেশে উচ্চপদস্থ চাকরি। গ্রামের সবাই তাজ্জব হয়ে গিয়েছিলেন তার উত্থান দেখে। মা-বাবাকে গর্বিত করে পাড়িও দিয়েছিলেন বিদেশ।
সেই মেয়েই আরও একবার গ্রামের সকলকে তাজ্জব করে দিল। বিদেশের বিলাসবহুল জীবনকে ফুৎকারে উড়িয়ে দেশে ফিরে এসে।
তিনি আইপিএস অফিসার পূজা যাদব। ১৯৮৮ সালের ২০ সেপ্টেম্বর হরিয়ানায় জন্ম পূজার। হরিয়ানার স্কুলের পড়াশোনা। স্কুল পাশের পর বায়োটেকনোলজি এবং ফুড টেকনোলজি নিয়ে এমটেক করেছিলেন তিনি। সেই সূত্রেই প্রথমে কানাডা এবং পরে জার্মানিতে কাজ পান।
কর্মসূত্রে কয়েক বছর এই দুই দেশে কাটিয়েছেন। মোটা মাইনের চাকরি, বিলাসবহুল জীবনযাপন-কোনও অভাব ছিল না পূজার জীবনে। কিন্তু এত কিছুর পরও একটা খটকা যেন ক্রমশ ভিড় করছিল তার মনে। সেই কারণে বিদেশে মোটা মাইনের চাকরি ছেড়ে দিতে পিছপা হননি তিনি।
বারবারই পূজার মনে হত, তার শিক্ষা-শ্রম তিনি নিজের দেশের উন্নয়নে কাজে লাগাচ্ছেন না। তার বদলে অন্য দেশের উন্নয়ন করছেন। এই বিষয়টিই তাকে চাকরি ছাড়তে বাধ্য করেছিল। ইউপিএসসি পরীক্ষায় বসার মনস্থির করে চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন পূজা।
ইউপিএসসি-র জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছিলেন দেশে ফিরেই। কিন্তু প্রথম চেষ্টায় সাফল্য পাননি। নিজের খামতিগুলোকে চিহ্নিত করে দ্বিতীয় বারের চেষ্টায় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান। ২০১৮ সালে আইপিএস অফিসার হিসাবে তিনি নিয়োগপত্র হাতে পান।
বরাবরই মেধাবী ছিলেন। তাই ছোট থেকেই কেরিয়ার নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন পূজা। তা বলে জীবনে প্রথম থেকেই সব কিছু মসৃণ ছিল না। পরিবারের সমর্থন সব সময়ই পেয়ে এসেছিলেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না। তাই একটা সময়ের পর নিজের পড়াশোনার খরচ নিজেকেই বহন করতে হয়েছিল। তিনি টিউশন করাতেন। এমটেকের খরচ সামলাতে রিসেপশনিস্টের কাজও করেন।
শুধু আর্থিক দিক থেকেই নয়, উচ্চাশার কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষের থেকেও এক সময় কুকথা শুনতে হয়েছে। হাল ছাড়েননি পূজা। এগুলিই যেন তাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। তাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছিল। তার মতো ইউপিএসসি-র স্বপ্ন দেখা তরুণ-তরুণীদেরও কোনও পরিস্থিতিতেই হাল না ছাড়ার পরামর্শ দেন তিনি।
পূজা এখন গুজরাটে কর্মরত। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি আইএএস বিকল্প ভরদ্বাজের সঙ্গে বিয়ে হয় তার। বিকল্প ২০১৬ সালে কেরলে আইএএস হিসাবে কাজে যোগ দিয়েছিলেন। বিয়ের পর তিনিও গুজরাটে বদলি নিয়েছেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



