ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২১:৫০:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

রুমা-থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা উঠলেও মানতে হবে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বান্দরবানের রুমা-থানচি উপজেলায় ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল আছে।

আজ শুক্রবার বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২০২২ সালের ১৭ অক্টোবর রুমা ও থানচি উপজেলায় স্থানীয় এবং বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে রোয়াংছড়ি-রুমা, থানচি ও আলীকদমেও দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। আলীকদম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ক্রমান্বয়ে রোয়াংছড়ি-রুমা ও থানচিতে নিষেধাজ্ঞা বহাল ছিল। অবশেষে রুমা ও থানচি উপজেলায় সেই নির্দেশনা প্রত্যাহার হয়েছে।

তবে পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।