রেড কার্পেটে আনুষ্কা বিরাট!
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
আনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি জুটিতে উপস্থিত ছিলেন ক্রিশ্চিয়ান ডিওরের ভারত উদ্বুদ্ধ প্রিফল কালেকশনের ফ্যাশন শোতে। এই ফ্যাশন শোটি ৩০ মার্চ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। রেড কার্পেটে এই কাপল দুর্দান্ত লুকে ধরা দেন।
এদিন আনুষ্কাকে একটি উজ্জ্বল হলুদ রঙের ক্রিশ্চিয়ান ডিওরের পোশাকে দেখা যায়। অন্যদিকে বিরাটের পরনে ছিল স্যুট। পাতি কথায় বলতে গেলে এদিন তারা একত্রে রেড কার্পেটে আগুন ঝরিয়েছেন।
আনুষ্কা শর্মা, বিরাট কোহলি দুজনেই একত্রে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় এদিন পোস্ট করেন। অনুষ্কা তার পোস্ট করা ছবিতে বিরাট কোহলিকে ট্যাগ করে লেখেন 'তুমি'। বিরাট আবার স্ত্রীর এই পোস্টে একটি লাল রঙের ইমোজি পোস্ট করেন। অন্যদিকে বিরাট তার পোস্টের ক্যাপশনে লেখেন, 'গতকাল রাতের কথা।'
এই বলি জুটি যতবার যেখানে জুটিতে ধরা দিয়েছেন রেড কার্পেটে সেখানেই তারা সকলের নজর কেড়েছেন। কিছুদিন আগেই তাদের ইন্ডিয়ান স্পোর্টস অনার্সের রেড কার্পেটে দেখা যায়।
২০১৭ সালে আনুষ্কা এবং বিরাট বেশ কয়েক বছর প্রেম করার পর ইতালিতে গাঁটছড়া বাঁধেন। তাদের বিয়েতে তাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয় তাদের মেয়ে ভামিকার।
আনুষ্কাকে আগামীতে চাকদা এক্সপ্রেসে দেখা যেতে চলেছে। মেয়ে হওয়ার পর অভিনেত্রীর এটাই প্রথম কাজ। যদিও কলা ছবিতে তাকে এক ঝলক দেখা গিয়েছিল বিশেষ একটি চরিত্রে। চাকদা এক্সপ্রেসে তাকে ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে। কলকাতা এবং ইংল্যান্ডে এই ছবির শ্যুটিং চলেছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











