রোজ চিকেন খেলে শরীরে কী প্রভাব পড়ে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
খিদে পেলেই হয় চিকেন পকোড়া বা চিকেন রোল কিনে খেয়ে নেন? কখনও কাটলেট, কখনও স্যান্ডউইচ, আবার চাউমিন-ম্যাগি, পাস্তাতেও ভরপুর চিকেন না থাকলে ঠিক মুখে রোচে না। দোকান থেকে কিছু কিনে খাওয়ার সাধ হলে, তাতেও চিকেনের পদই আগে অর্ডার দেন। এই যে রোজ রোজ বা প্রায় সময়েই চিকেন খেয়ে ফেলেন, তাতে শরীরে কী প্রভাব পড়ছে? প্রতিদিন চিকেন খাওয়া কি ভাল?
চর্বি ছাড়া মুরগির মাংস খেলে তাতে ততটা ক্ষতি নেই। পাঁঠার মাংস রোজ খেলে যে হারে কোলেস্টেরল বাড়বে, চিকেনে ততটা ভয় নেই। তবে চিকেন কী ভাবে রান্না করে খাচ্ছেন, কী পরিমাণে খাচ্ছেন, তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এই বিষয়ে পুষ্টিবিদ শম্পা চক্রবর্তীর মত, ১০০ গ্রামের মতো চিকেন থেকে প্রায় ১৬৫ ক্যালোরি পাওয়া যেতে পারে, সেই সঙ্গে ৩১ গ্রাম প্রোটিন, ৩ গ্রাম ফ্যাট পাওয়া যায়। মুরগির মাংসে আয়রন, জিঙ্ক, ভিটামিন বি৬-সহ একাধিক ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। তাই চিকেন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালই। ওজন কমাতে অনেকেই চিকেন ডায়েট করেন। তবে সেখানে পরিমাণ বেঁধে দেওয়া হয়। সিদ্ধ বা স্যুপ বানিয়েই খেতে হয় চিকেন। দু’বেলা যদি কেউ খান, তা হলে তার ওজন, শরীরের গঠন, কী ধরনের কায়িক পরিশ্রম তিনি করেন, কোনও অসুখবিসুখ আছে কি না— এই সব দেখেই পরিমাণ নির্ধারণ করা হয়।
পুষ্টিবিদ বলছেন, নিয়ম মেনে পরিমিত খেলে রোজ খাওয়া যেতেই পারে চিকেন। কিন্তু বেশির ভাগই সেই নিয়ম মানেন না। প্রতিদিন চিকেন পকোড়া, রোল, সসেজ, বার্গার খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বহু গুণ বেড়ে যাবে। দোকান থেকে কেনা চিকেন স্যান্ডউইচ, বার্গার বা চিকেনের যে কোনও পদ বহু দিন ধরে সংরক্ষণ করা হয়। প্রক্রিয়াজাত সেই মাংস খেলে ইউরিক অ্যাসিডের মাত্রাও বাড়তে পারে।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কতটা প্রোটিন দরকার, তা তার ‘বিএমআই’ (বডি মাস ইনডেক্স) দেখে ঠিক করা হয়। যে দিন চিকেন খাচ্ছেন, সে দিন ডাল কম পরিমাণে খেতে হবে, অথবা চিকেনের সঙ্গেই ডিম, মাছ বা পনির, সয়াবিন খাওয়া যাবে না। তা হলে প্রোটিনের মাত্রা বেড়ে গিয়ে উল্টো ফল হবে। রক্তচাপের ভারসাম্যও বিগড়ে যেতে পারে। বেশির ভাগই এই নিয়ম মেনে খান না। বাড়িতে ভাত, ডাল ও অন্যান্য সব্জির সঙ্গে মুরগির মাংস খেয়েও আবার বাইরে বেরিয়েও তেলমশলা দেওয়া চিকেনের কোনও পদ খেয়ে ফেলেন। গন্ডগোলটা হয় তখনই। অতিরিক্ত প্রোটিন হজম করতে না পেরে, তখন বদহজম, গ্যাস-অম্বলের সমস্যা বাড়ে।
অতিরিক্ত প্রোটিন খেয়ে ফেললে কিডনির রোগও হতে পারে। ঘন ঘন মূত্রনালির সংক্রমণ দেখা দিতে পারে। তাই বুঝেশুনেই খাওয়া উচিত।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না


