রোজায় ডাবের পানি খেলে কী হয়?
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গরমের সময়ে রোজা। সারাদিন পর পানির তৃষ্ণাটাই থাকে বেশি। এদিকে দিনের বেলা নানা কাজের প্রয়োজনে বাইরে বের হতে হয় আমাদের। ঘামের কারণে শরীর থেকে অনেকটা পানি বের হয়ে যায়। সব মিলিয়ে দিনশেষে তৈরি হয় পানির ঘাটতি। এই ঘাটতি মেটাতে ইফতারে পানি, শরবত, বিভিন্ন ধরনের রসালো ফল তো খাবেনই সেইসঙ্গে রাখতে পারেন ডাব।
ইফতারে কেমিক্যালযুক্ত পানীয় বা কোল্ড ড্রিংকস খাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিন। এর বদলে ইফতারের তালিকায় যুক্ত করুন ডাবের পানি। বিশেষজ্ঞরা বলেন, গরমে পানির পরে আমাদের তালিকায় থাকা উচিত ডাবের পানি। কারণ এটি আমাদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে। ডাবের পানিতে থাকে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ইলেকট্রোলাইট। তাই এই পানি শরীরের নানা ঘাটতি দূর করে। জেনে নিন রোজায় ডাবের পানি খাওয়ার উপকারিতা-
পানির ঘাটতি দূর করে
গরমের সময়ে ডাবের পানি এক প্রকার আশীর্বাদ বলা যায়। কারণ আমাদের শরীরে পানির ঘাটতি মেটাতে কাজ করে এই পানি। এসময় ঘামের কারণে শরীর থেকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান বেরিয়ে যায়। সেইসঙ্গে তৈরি হয় পানির ঘাটতিও। তাই শরীরে সৃষ্ট পানিশূন্যতা দূর করতে খেতে পারেন ডাবের পানি। এই পানি শরীরে পানিশূন্যতা দূর করার পাশাপাশি ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখতেও কাজ করে। তাই ইফতার কিংবা ইফতার পরবর্তী সময়ে ডাবের পানি পান করুন।
অল্প ক্যালোরি
ইফতারে তৃষ্ণা লাগাটা খুবই স্বাভাবিক। তাই বলে কেমিক্যালযুক্ত কোনো পানীয়তে চুমুক দিতে যাবেন না যেন। এর বদলে খান ডাবের পানি। কারণ এই পানি মিষ্টি হলেও এতে ক্যালোরির পরিমাণ থাকে খুবই কম। যে কারণে একসঙ্গে অনেকটা ডাবের পানি খেলে ওজন বৃদ্ধির কোনো ভয় থাকে না। তাই নিশ্চিন্তে খেতে পারেন এই পানি।
ফ্যাট ও কোলেস্টেরল বৃদ্ধি করে না
ডাবের পানির ৯৪ শতাংশই পানি। এই পানিতে নেই ফ্যাট ও কোলেস্টেরল। তাই ডাবের পানি পান করলে ফ্যাট বা কোলেস্টেরল বৃদ্ধির ভয় থাকে না। যে কারণে হার্টের সমস্যা কিংবা কোলেস্টেরলের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরাও নিশ্চিন্তে ডাবের পানি খেতে পারবেন। আপনার প্রতিদিনের ইফতারের আয়োজনে রাখুন উপকারী ডাবের পানি।
কিডনিতে পাথর হতে বাধা দেয়
কিডনিতে খনিজ জমার কারণে একটা সময় তা পাথরে রূপ নেয়। যারা তুলনামূলক কম পানি পান করেন, তাদের ক্ষেত্রে এই সমস্যার আশঙ্কা থাকে বেশি। এই অসুখ প্রতিরোধের অন্যতম ভালো উপায় হতে পারে নিয়মিত ডাবের পানি খাওয়া। কারণ নিয়মিত এই পানি খেলে তা কিডনিতে খনিজ জমার সুযোগ বন্ধ করে দেয়। তাই কিডনি ভালো রাখতে ইফতারে পান করুন ডাবের পানি।
ত্বক ভালো রাখে
ডাবের পানিতে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ। যে কারণে সব ধরনের জীবাণুর বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় এই পানি। ডাবের পানিতে থাকা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ফ্রি র্যাডিক্যালস দূর করে দিতে সাহায্য করে। ফলে ত্বকের নানা অসুখের আশঙ্কা কমে। তাই ইফতারে নিয়মিত রাখুন ডাবের পানি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








