লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত ক্রিকেটাঙ্গন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি।
উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর আর বেঁচে নেই।বার্ধ্যক্যজনিতসহ নানা জটিলতায় আজ রোববার শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রখ্যাত এ শিল্পির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। লতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারত, পাকিস্তান, শ্রীলংকার ক্রিকেট পাড়ায়ও।
বর্ষীয়ান এ শিল্পির মত্যুতে শোকবার্তা দিয়েছেন ভারত-শ্রীলংকার ক্রিকেটাররা। বাদ যাননি পাাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজাও।
লতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লিখেছেন, ‘লতা জির মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত। তার সুরেলা সঙ্গীত বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছিল। দারুণ গান ও স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। তার পরিবার ও ভালোবাসার মানুষদের জন্য সমবেদনা প্রকাশ করছি।’
ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রার শেবাগও শোক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ভারতের বুলবুল পাখি। তার কণ্ঠস্বর অনুরণিত হয়েছে। সারা বিশ্বের লাখ লাখ মানুষকে সুখানুভূতি দিয়েছে এবং আনন্দিত করেছে। তার পরিবার ও ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা।’
দেশটির আরেক সাবেক ওপেনার গৌতম গম্ভীর লিখেছেন, ‘কিংবদšীÍরা কখনো মরেনা, অমর হয়ে থাকেন। আর কেউই কখনও তার মতো হতে পারবেন না।’
লতার মৃত্যুর শোক ছড়িয়েছে অন্যান্য দেশেও। টুইট করে শোকবার্তা দিয়েছেন পিসিবি রমিজও। তিনি লিখেছেন, ‘লতা মঙ্গেশকর করুণা, নন্মতা ও সরলতার প্রতীক ছিলেন। তার মহত্ত্ব সবার জন্য একটি শিক্ষা। কিশোর কুমারের মত তার মৃত্যু আমাকে শোকাচ্ছন্ন করেছে।’
লতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শ্রীলংকা জাতীয় দলের অধিনায়ক দিমুথ করুণারত্নেও। টুইটারে করুনারত্নে লিখেছেন, ‘কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত। শান্তিতে ঘুমান।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











