লাউ খেলে ত্বকের যেসব উপকার হয়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ত্বক ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন অনেকেই। তবে এসব পণ্য ব্যবহার করা ছাড়াও খাবারের তালিকার দিকে রাখতে হবে নজর। কারণ আপনি কী খাচ্ছেন, তার ওপর অনেকটাই নির্ভর করছে আপনার ত্বক কেমন থাকবে। তবে ত্বক ভালো রাখার জন্য কাড়ি কাড়ি টাকা খরচের কোনো প্রয়োজন নেই। প্রতিদিনের খাবারের তালিকায় পুষ্টিকর ফল ও সবজি রাখলে কাজটি অনেকটাই সহজ হয়ে যাবে। সেসব খাবারের মধ্যে রয়েছে লাউ। লাউয়ের অনেকগুলো উপকারিতার মধ্যে একটি হলো, এটি ত্বক ভালো রাখতে কাজ করে। জেনে নিন লাউ খেলে ত্বকে কী উপকার হয়-
ত্বক হাইড্রেটেড রাখে
লাউয়ে পানির পরিমাণ থাকে অনেক বেশি। লাউয়ের প্রায় ৯০ ভাগই থাকে পানি। এই পানি-সমৃদ্ধ সবজি আপনার শরীরের পাশাপাশি আপনার ত্বককেও প্রাকৃতিকভাবে হাইড্রেটেড রাখে। তাই ত্বকের ভেতরের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত খাবারের তালিকায় লাউ রাখুন।
ব্রণ কমাতে সাহায্য করে
লাউ আমাদের শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। এটি ব্রণ এবং এ জাতীয় সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। লাউ পেট পরিষ্কার করার পাশাপাশি হজমের উন্নতিতেও সাহায্য করে। আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য এটি উপকারী। শরীরে পুষ্টির শোষণক্ষমতাকে বাড়িয়ে তোলে লাউ। তাই ত্বক ভালো রাখতে লাউ খাওয়ার অভ্যাস করুন।
বলিরেখা রোধ করে
লাউয়ে রয়েছে ভিটামিন সি যা বলিরেখা কমাতে সাহায্য করে। এতে জিঙ্কের মতো পুষ্টি রয়েছে, যা দীর্ঘমেয়াদী ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বয়স ধরে রাখতে খাবারের তালিকায় রাখুন লাউ।
ত্বকে প্রাকৃতিক আভা দেয়
ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্যও গুরুত্বপূর্ণ, যা আপনার ত্বক এবং স্থিতিস্থাপকতাকে প্রভাবিত করে। তাই আপনি যদি তারুণ্যের উজ্জ্বলতা চান তবে লাউ খাওয়া শুরু করুন।
চুলের জন্য উপকারী
লাউ চুলের স্বাস্থ্যের জন্যও ভালো। পুষ্টিবিদ লভনীত বাত্রার মতে, নিয়মিত লাউয়ের রস খেলে চুলের অকালে পেকে যাওয়া রোধ করা যায়। তাই যাদের চুলে এ ধরনের সমস্যা রয়েছে তারা নিয়মিত লাউয়ের রস পান করতে পারেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








