ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:৫৫:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৬ দশমিক ০ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এর প্রভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে ৬ দশমিক ০ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়।

ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে অঙ্গরাজ্যের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন।

ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে একটি পোস্ট করেছে। তারা বলেছে ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার একটি ভূমিকম্প হওয়া অবশ্যই ভয়ের বিষয়। কিন্তু বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্রাকচার জোনে। যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

সূত্র: এএফপি, এপি