শবে বরাত বিষয়ে নতুন করে বিভ্রান্তির সুযোগ নেই: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
পবিত্র লায়লাতুল বরাত বা শবে বরাত নিয়ে নতুন করে বিভ্রান্তির কোনও অবকাশ নেই বলে জানিয়েছে হাইকোর্ট। গত ৬ এপ্রিল চাঁদ দেখা গেছে এই মর্মে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে করা এক আবেদন করার জন্য অনুমতি চাইতে গেলে এই আদেশ দেয় আদালত। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বুধবার আবেদন খারিজ করে এই মন্তব্য করে।
আদালত বলেন, এখন একবারেই লাস্ট স্টেজ। এই অবস্থায় নতুন করে বিভ্রান্তির অবকাশের সুযোগ নেই। হলফনামা করতে আমরা অনুমতি দিতে পারছি না।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আবেদনের পক্ষে ছিলেন- মো. খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান বলেন, আবেদনকারীদের দাবি ৬ এপ্রিল চাঁদ দেখা গেছে। সেই অনুসারে ২০ তারিখ শবেবরাত হওয়ার কথা। সেই বিষয়ে কিছু তথ্য নিয়ে ১০ জন আবেদন করতে চাচ্ছে। আদালত তা বাতিল করে দিয়েছে।
এর আগেও গত শনিবার সারা দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া দফতরের সব কার্যালয়, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।কিন্তু ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠন দাবি করে, শাবান মাসের চাঁদ ৬ এপ্রিল দেখা গেছে। তাদের এই দাবির পরই একধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়।
আর সেই বিভ্রান্তি কাটাতে আলেম-ওলামাদের নিয়ে গঠন করা হয় ১১ সদস্যের একটি সাব-কমিটি। আর এই কমিটি কমিটির সুপারিশে ২১ এপ্রিল শবে বরাত পালনের সিদ্ধান্ত নেয় সরকার।
মুসলমান সম্প্রদায়ের কাছে লাইলাতুল বরাত বিশেষ তাৎপর্যপূর্ণ রাত।পবিত্র এই রাতেই পাপ-পূণ্যের ভাগ্য নির্ধারণ করা হয়। অতীতের সকল পাপ থেকে মুক্তি এবং সামনের দিনেগুলোতে সুখ-সমৃদ্ধির জন্য এই রাতে সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কেননা মহান এই রাতে ইবাদত করলে মহান রাব্বুল আল-আমিন সবাইকে ক্ষমা করেন।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






