শবেবরাতের আগে আরেক দফা মুরগির দাম বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৮ মার্চ ২০২১ রবিবার
শবেবরাতের আগে আরেক দফা মুরগির দাম বৃদ্ধি
রাজধানীর বাজারে দফায় দফায় বেড়েই চলেছে মুরগির দাম। শবেবরাত সামনে রেখে সব ধরনের মুরগির দাম আরেক দফা বেড়েছে। তিনদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে। একই অবস্থা লাল লেয়ার মুরগির বেলায়ও। অন্যদিকে পাকিস্তানি কক মুরগির দাম কেজিতে ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
মালিবাগ বাজারের মুরগি ব্যবসায়ী আবু হানিফ বলেন, গত বৃহস্পতিবার ব্রয়লার মুরগির কেজি বিক্রি করেছি ১৫০ থেকে ১৫৫ টাকায়। আজ তা ১৬০ টাকায় বিক্রি করছি। এ ছাড়া লাল লেয়ার মুরগি ২০০ থেকে ২২০ টাকা, পাকিস্তানি কক মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা এবং দেশি মুরগি ৪৫০ থেকে ৪৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। গত সপ্তাহের শেষের দিকেও যা ছিল যথাক্রমে ১৯০ থেকে ১৯৫ টাকা।
মাতুয়াইল সাদ্দাম মার্কেট বাজারের মুরগি বিক্রেতা মো. সুজন জানান, বড় বাজারের চেয়ে এলাকার বাজারে দাম আরও বাড়তি। আজ ব্রয়লার মুরগি বিক্রি করছি ১৬৫ টাকা কেজি। বৃহস্পতিবারে ১৫০-৫৫ টাকায় বিক্রি করেছি। বেশি বেড়েছে লাল লেয়ারের দাম। লাল মুরগি আজ ২০০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি করছি। বৃহস্পতিবার যা ১৯৫ থেকে ২০০ টাকা ছিল।
খুচরায় দাম বাড়ানো হয়নি। গত তিন দিনে পাইকারিতেই দাম বেড়ে গেছে। কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী আলতাব আলী বলেন, এবার রোজার অনেক আগেই দাম বাড়তি। তা ছাড়া সামনে শবেবরাত। এ সময় গরুর মাংসের চাহিদা বেশি থাকে। কিন্তু গরুর মাংসের দাম অনেক বেশি হওয়ায় এবার মুরগির চাহিদা বেড়েছে। কিন্তু সে তুলনায় মুরগির সরবরাহ নেই বাজারে।
তিনি বলেন, সম্প্রতি যান চলাচল ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারগুলোয় মুরগি সরবরাহে তারতম্য ঘটেছে। তাই পাইকারিতে দাম বেড়ে গেছে। গতকাল পাইকারিতে আমাদেরই ব্রয়লার মুরগি কিনতে হয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি দরে।
তবে ব্যবসায়ীদের এসব ব্যাখ্যা মানতে নারাজ ভোক্তারা। কারওয়ানবাজারের ক্রেতা নাজমা আহমেদ বলেন, এগুলো ব্যবসায়ীদের অজুহাত। গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই আমাদের। তাই বাধ্য হয়ে মুরগি কিনতে হচ্ছে। আর এ সুযোগে দাম বাড়ানো হয়েছে। শবেবরাত কেন্দ্র করেই আরেক দফা দাম বাড়ানো হয়েছে। যেসব ব্যবসায়ী জনগণকে জিম্মি করে অযৌক্তিকভাবে দাম বাড়ায়, তাদের শাস্তির আওতায় আনা দরকার।
এদিকে পোলট্রি খামারিরা বলছেন, মুরগির দাম বাজারে বাড়লেও খামারে তেমন বাড়েনি। গাজীপুরের খামারি ও এমআর পোলট্রি অ্যান্ড চিকসের কর্ণধার আহম্মেদ রাজু বলেন, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় খামার পর্যায়ে মুরগির দাম সামান্য বেড়েছে। কিন্তু বাজারে দামটা বেশিই বেড়েছে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










