শামীম ওসমান-জিএম কাদেরসহ ১৪৫ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নসহ ১৪৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে আরিফ মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় এই মামলা হয়। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অজ্ঞাত আরও ৪০০-৫০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম। তিনি বলেন, আদালতের নির্দেশে এ মামলাটি রুজু করা হয়েছে। এর আগে ভুক্তভোগী আরিফ মিয়া নারায়ণগঞ্জ আদালতে মামলার জন্য আবেদন করলে শুক্রবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মেম্বার (৬৫), সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা মনি (৫০) ও জামান মিয়া মেম্বারসহ (৪৮) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সবশেষে ১৯ জুলাই দুপুর আড়াইটায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে বাদীসহ ছাত্র- জনতা একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সময়ে ১ থেকে ১০নং আসামির নির্দেশে এবং ১১ থেকে ২০নং আসামির উসকানিতে উক্ত মামলার সব আসামিরা অংশগ্রহণ করে আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করা শুরু করে।
তখন আসামিরা ভুক্তভোগী আরিফ মিয়াকে লক্ষ্য করে গুলি চালালে তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ঘটনাস্থলের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে ইসলামিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আরিফ মিয়া চিকিৎসা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় এসে মামলা দায়ের করেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











