শারদীয় দুর্গাৎসব : কুমারি পূজা আজ
আপডেট: ০৯:৫৬ এএম, ১২ অক্টোবর ২০১৩ শনিবার
রাতুল মাঝি
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম
ঢাকা : আজ শনিবার শারদীয় দুর্গাৎসবের মহাষ্টমী। কুমারিপূজা। সকাল থেকেই ভীড় বাড়তে শুরু করেছে পূজামণ্ডপগুলোয়। কুমারির অবয়বে আজ হাজির হবেন মা। নির্দিষ্ট কুমারিকে স্নান করিয়ে পরানো হবে নতুন কাপড়। ফুলের মালা চন্দন ও নানা অলংকার-প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজিয়ে বসানো হবে মা দূর্গার আসনে।
আজ শনিবার মহাষ্টমীর দিন সকাল ৯টা ৪৮ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি বিহিত পূজা প্রশস্তা ও মহাষ্টমীর ব্রতোপবাস। মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ এবং বিকেল ৪টা ১৮ মিনিট থেকে ৫টা ৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা আরম্ভ। তবে রামকৃষ্ণ মিশনে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে ৩টা ৩৩ মিনিট থেকে ৪টা ২১ মিনিটের মধ্যে।
গতকাল মহাসপ্তমী থেকেই মূলত সাড়ম্বরে শুরু হয়েছে পূজা। আর মাত্র দুই দিন পরই উমার কৈলাশ গমন। ‘ঠাকুর থাকবে কতক্ষণ’-এই সুর এখন ভক্ত প্রাণে। বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপগুলোয় এখন চলছে কুমারী পূজার প্রস্তুতি। বেলা ১১টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে পূজামণ্ডপগুলোয় দল বেঁধে হাজির হতে শুরু করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সকাল থেকেই রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজামণ্ডপগুলো সকল বয়সের ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। কুমারী পুজা দেখতে হাজির হয়েছে অন্য ধর্মের মানুষও।
মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারি পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি স্থানে কুমারি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
ঢাকার রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্থিরাত্মানন্দ মহারাজ (নিরঞ্জন মহারাজ) জানান, মহাষ্টমির দিন সকাল ১১টায় কুমারি পূজা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, যে জগতমাতাকে (দেবী দুর্গা) আমরা আরাধনা করি তিনি সকল নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এ উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার জন্যই কুমারি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গা মাতৃভাবের প্রতীক আর কুমারি নারীর প্রতীক। কুমারির মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এ পূজার মূল লক্ষ্য।
কুমারি পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে মহারাজ বলেন, দেবী দুর্গার সামনে বসিয়ে ঠিক যেভাবে তার (দুর্গার) আরাধনা করা হয়, একইভাবে কুমারিকে সে সম্মান প্রদান করা হয়। শুধু মাটির প্রতিমা নয়, নারীর মধ্যেও মাতৃভাব আনা হয়।
বিশুদ্ধ স্বভাবের গুণাবলী দেখে একজন নারীকে কুমারি হিসেবে নির্বাচিত করা হয় উল্লেখ করে তিনি বলেন, পূজার আগ পর্যন্ত কুমারির পরিচয় গোপন রাখা হয়। এ ছাড়াও নির্বাচিত কুমারি পরবর্তী সময়ে স্বাভাবিক জীবন-যাপন আচার-অনুষ্ঠান করতে পারে বলে তিনি জানান।
উল্লেখ্য, দুর্গোৎসবে গতকাল শুক্রবার ছিল মহাসপ্তমী। পূজাশেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন ছিল। গতকাল থেকেই রাজধানীর মন্দিরগুলোতে দেবী দর্শনের জন্য ভিড় জমে। ঢাকেশ্বরী মন্দির, জগন্নাথ হল, শাঁখারিবাজারসহ বিভিন্ন মন্দিরে ভক্তরা দুর্গাকে দর্শন ও প্রার্থনায় সমবেত হন। সারাদেশে এবার সারে ২৮ হাজার মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। ঢাকা মহানগরে এ বছর পূজামণ্ডপের সংখ্যা ২১২টি। - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










